AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্লাউজের কাট এমন কেন, যাতে পিঠ দেখা যায়? অভিনেত্রীর বরের আপত্তি

এই অভিনেত্রীর জীবন নিয়ে চর্চার শেষ নেই টলিপাড়ায়। বেশ কম বয়সে বাংলা ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। নায়কের প্রেমে পড়ে যান। বিয়ে নিয়ে কিছুটা তাড়াহুড়োই করে ফেলেছিলেন দু' জনে। তবে তাসের ঘর ভাঙতে বেশি সময় লাগেনি। ধারাবাহিকে দারুণ সাফল্য পাওয়ার পর টলিপাড়ার প্রযোজকের প্রিয় হয়ে উঠেছিলেন নায়িকা। একের পর এক বাংলা ছবিতে কাজ। পাশাপাশি 'হট' ফটোশুটের অফার ফেরাতেন না। ইনস্টাগ্রামে কিছু পোস্ট ঝড় তুলেছিল সেই কারণেই।

ব্লাউজের কাট এমন কেন, যাতে পিঠ দেখা যায়? অভিনেত্রীর বরের আপত্তি
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 12:10 PM
Share

এই অভিনেত্রীর জীবন নিয়ে চর্চার শেষ নেই টলিপাড়ায়। বেশ কম বয়সে বাংলা ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। নায়কের প্রেমে পড়ে যান। বিয়ে নিয়ে কিছুটা তাড়াহুড়োই করে ফেলেছিলেন দু’ জনে। তবে তাসের ঘর ভাঙতে বেশি সময় লাগেনি। ধারাবাহিকে দারুণ সাফল্য পাওয়ার পর টলিপাড়ার প্রযোজকের প্রিয় হয়ে উঠেছিলেন নায়িকা। একের পর এক বাংলা ছবিতে কাজ। পাশাপাশি ‘হট’ ফটোশুটের অফার ফেরাতেন না। ইনস্টাগ্রামে কিছু পোস্ট ঝড় তুলেছিল সেই কারণেই।

তবে হঠাত্‍ এক হাওয়া এসে সব কিছুই বদলে গেল। প্রথম বিয়ে ভাঙার পর ছবির দুনিয়ার বাইরে একজনের সঙ্গে প্রেম করে ফেললেন নায়িকা। এরপরই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়েছিল নায়িকার সাহসী ফটোশুটের ছবিগুলো। সম্প্রতি বিয়েটা সেরে ফেলেছেন। এক সূত্রের খবর, বিয়েতে বিপুল খরচা করতে হবে ভেবেই অভিনেত্রী নাকি বাংলা ধারাবাহিকে ফিরেছেন। ধারাবাহিকে পারিশ্রমিক ভালো, কে না জানেন।

তবে এই ধারাবাহিককে হিট বলা যায় না! প্রাইম টাইম থেকে ছিটকে যাচ্ছে ধারাবাহিক। নায়িকা নাকি বাদ পড়ছেন। এরপর কী, তা নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে অভিনেত্রীর নতুন বরের কাণ্ড নিয়ে জোর আলোচনা টলিপাড়ায়। নায়িকার ব্লাউজের কাট এমন ছিল যে পিঠের ঝলক একটু বেশি দেখা যাচ্ছিল। তাতে নাকি আপত্তি অভিনেত্রীর বরের। অগত্যা পিঠ ঢেকে ব্লাউজ পরেই খুশি নায়িকা। প্রেমে পড়লে মানুষ কত কী করতে পারেন, তা সকলেরই জানা।

এদিকে বাংলার প্রথম সারির পরিচালকরা নাকি নায়িকার দিক থেকে মুখ ফিরিয়েছেন। বাংলা ছবি করার খুব বেশি প্রস্তাব নেই অভিনেত্রীর কাছে। তাঁকে ছবিতে নিলে কত রকম শর্ত মানতে হবে পরিচালকদের, তা-ও অভিনেত্রীর বরের শর্ত, তা নিয়েই কপালে ভাঁজ পরিচালকদের।