প্রয়াত সুশান্ত সিং রাজপুতের অ্যাপার্টমেন্টে থাকছেন অভিনেত্রী অদা শর্মা, ভাল আছেন তো?
Sushant Singh Rajput-Adah Sharma: সুশান্ত যখন সেই অ্যাপার্টমেন্টটিতে ভাড়া থাকতেন, প্রতিমাসে সেটির ভাড়া দিতেন ৪ লাখ টাকা। অদা তার চেয়েও বেশি ভাড়া দিচ্ছেন। ৩,৬০০ বর্গফুটের সুসজ্জিত অ্যাপার্টমেন্টটি নিজের মনের মতো সাজিয়েছিলেন সুশান্ত। বিজ্ঞানের ছাত্র সুশান্ত বাড়িতে বসিয়েছিলেন আস্ত টেলিস্কোপও। অদা আবার বাড়িটি নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছেন। কিন্তু তিনি ভাল আছেন তো?

মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকতেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার জগার্স পার্কে অবস্থিত সেই অ্যাপার্টমেন্টটি মঁ ব্লাঁ আবাসনের অংশ। ২০২০ সালের ১৪ জুন সেই অ্যাপার্টমেন্টে সুশান্তের বেডরুম থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তারপর থেকে সেই বাড়িটি কেউ ভাড়া নিতে সাহস পাচ্ছিলেন না। চার মাস হল অ্যাপার্টমেন্টে থাকছেন বলিউডের অভিনেত্রী অদা শর্মা। মুম্বইয়ে এত বাড়ি থাকতে তাঁর সুশান্তের অ্যাপার্টমেন্টটিই পছন্দ হয়েছে। এর কারণও ব্যাখ্যা করেছেন অদা। সেখানে কেমন আছেন অভিনেত্রী, সম্প্রতি জানিয়েছেন সেই কথাও।
সুশান্ত যখন সেই অ্যাপার্টমেন্টটিতে ভাড়া থাকতেন, প্রতিমাসে সেটির ভাড়া দিতেন ৪ লাখ টাকা। অদা তার চেয়েও বেশি ভাড়া দিচ্ছেন। ৩,৬০০ বর্গফুটের সুসজ্জিত অ্যাপার্টমেন্টটি নিজের মনের মতো সাজিয়েছিলেন সুশান্ত। বিজ্ঞানের ছাত্র সুশান্ত বাড়িতে বসিয়েছিলেন আস্ত টেলিস্কোপও। অদা আবার বাড়িটি নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছেন।
গত বছর অদা অভিনীত ‘কেরলা স্টোরি’ ছবিটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তিনি অনেকগুলো ছবির কাজ নিয়ে ব্যস্তও ছিলেন বিগত কয়েকমাস। ফলে বাড়ি গোছানোর জন্য সময ব্যয় করতে পারছিলেন না। তাও কিছুটা সামাল দিয়েছেন। বাড়িতে ঠাকুর ঘর, বেডরুম এবং নিজস্ব পছন্দসই মিউজ়িক রুমও ডিজ়াইন করেছেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে অদা বলেছেন, “আমি নিজের বাড়ি নিয়ে খুবই বাতিকগ্রস্ত। বাড়িতে যাতে পজ়িটিভিটি থাকে, সেই দিকে নজর রাখি। আমি প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া মেয়ে। হইহট্টগোলের মধ্যে থাকতে পারি না। সেই কারণেই এই বাড়িটা আমার ভাল লেগেছিল। এই বাড়িটা সে রকমই। এখানে আমি শান্তি খুঁজে পেয়েছি।”
