AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: কালীপুজোয় ফাঁকা ছিল বাড়ি, এবছর ভাইফোঁটা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Bhaiphota: কালীপুজোর মতো ভাইফোঁটার দিনেও হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ভিভিআইপি-দের আনাগোনা থাকত চোখে পড়ার মতো। মমতার হাত থেকে ফোঁটা নিতে একে একে উপস্থিত হতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়ের মতো নেতারা। এমনকী দল ছেড়ে দেওয়ার পরও নিয়ম করে ভাইফোঁটার দিন যেতেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Mamata Banerjee: কালীপুজোয় ফাঁকা ছিল বাড়ি, এবছর ভাইফোঁটা নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 10, 2026 | 11:27 PM
Share

কলকাতা: ৬ মাসে বদলেছে অনেক ছবি। দুর্গা পুজোর পর কালীপুজোতেও এসেছে বদল। কালীপুজোয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ি গমগম করত, সেই বাড়িতে এবার ছিল শুধুমাত্র পরিবারের মানুষজন ও কিছু ঘনিষ্ঠদের উপস্থিতি। আর এবার ভাইফোঁটার অনুষ্ঠানই বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় এক্স মাধ্যমে এ কথা জানিয়েছেন দলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কালীপুজোর মতো ভাইফোঁটার দিনেও হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ভিভিআইপি-দের আনাগোনা থাকত চোখে পড়ার মতো। মমতার হাত থেকে ফোঁটা নিতে একে একে উপস্থিত হতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়ের মতো নেতারা। এমনকী দল ছেড়ে দেওয়ার পরও নিয়ম করে ভাইফোঁটার দিন যেতেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এবার কারা যাবেন, তা নিয়ে যখন জল্পনা চলছে, তার মধ্যেই মমতার এই সিদ্ধান্তের কথা সামনে এসেছে।

কুণাল ঘোষ জানিয়েছেন, “এবার ভাইফোঁটা পালন করবেন না মমতা। ভোটের পর থেকে তৃণমূলকর্মীদের উপর যে হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম, মিথ্যা অভিযোগে গ্রেফতার চলছে, তার পরিপ্রেক্ষিতে এবার বিজয়া পালন করেননি মমতা। পারিবারিক কালীপুজো বন্ধ করা যায় না, তাই মায়ের পুজো করেছেন। কিন্তু ভাইফোঁটার কোনও অনুষ্ঠান করবেন না। কেউ দেখা করতে আসতে পারেন।” এই নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই বলেও জানিয়েছেন তিনি।

শিবির বদল করা নেতা, যাঁদের মুখে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়, তাঁরা কি এবার যাবেন? নাকি শুধুমাত্র কালীঘাটপন্থীদেরই দেখা মিলবে, তা স্পষ্ট হবে বুধবার।

Follow Us