AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babun Banerjee: ভাইফোঁটা দেন না মমতা, ‘অভিভাবক’ শুভেন্দুকে কাছে পেয়ে বাবুন বললেন…

Babun Banerjee on Suvendu Adhikari: মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্লাবের পুজোয় শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য।শুভেন্দু যাওয়ার পর মমতার প্রতি অভিমান আরও একবার স্পষ্ট হয়ে ওঠে বাবুনের গলায়। 

Babun Banerjee: ভাইফোঁটা দেন না মমতা, 'অভিভাবক' শুভেন্দুকে কাছে পেয়ে বাবুন বললেন...
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2026 | 9:17 PM
Share

কলকাতা: দুধের ডিপোয় কাজ করে ৪৫ টাকা রোজগার করে ভাইদের মানুষ করেছিলেন। বাবার মৃত্যুর পর কীভাবে সংসার চালাতেন, সে কথা বলতে গিয়ে দুধের ডিপোর গল্প করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছিলেন, বাবার মৃত্যুর সময় বাবুনের বয়স ছিল আড়াই বছর। রাজনীতির টানাপোড়েনে মমতার সেই রক্তের সম্পর্কে ছেদ পড়েছে অনেক আগেই। ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। এবার মমতার সেই ছোট ভাই সরাসরি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত তিনি।

‘আমার নেতা, আমার দাদা’

মুখ্যমন্ত্রী তাঁর ক্লাবের পুজোয় আরতি করে যাওয়ার পর বাবুন বলেন, “গোটা এলাকার মানুষ খুব খুশি। এরকম মানুষ দেখা যায় না।” বাবুনের ডাকে রক্তদান শিবিরে গিয়েছিলেন শুভেন্দু। আর এবার কালীপুজোয়। বাবুন বললেন, “এটা আমার কাছে বিরাট পাওনা। ওঁর জন্য আমার সারাজীবন পড়ে আছে।”

ভাইফোঁটা দেন না মমতা

মমতার ভাই হলেও শুভেন্দুকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না বাবুন। তিনি বলেন, “শুভেন্দু আমার নেতা, আমার দাদা। আমার অভিভাবক বলে মনে করি।” মমতাকে নিয়ে প্রশ্ন করা হলে বাবুন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইফোঁটা দেন না, রাখিও পরান না। একসময় মুকুল রায়, সুব্রত বক্সী আমার অভিভাবক ছিলেন। শুভেন্দুও ছিলেন।”

মঙ্গলবার সন্ধ্যা থেকেই পাড়ার গলিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্লাবের পুজোয় শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য।শুভেন্দু যাওয়ার পর মমতার প্রতি অভিমান আরও একবার স্পষ্ট হয়ে ওঠে বাবুনের গলায়।

‘শুভেন্দু গদ্দার না, অভিষেক গদ্দার’

দলের প্রতি তাঁর অভিমান ছিল আগে থেকেই। দলের সিদ্ধান্ত তাঁর পছন্দ ছিল না। প্রার্থী করা হয়নি বলে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন বছর দুয়েক আগেই। আর এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিলেন সেই বাবুন। তৃণমূলের নেতা-নেত্রীরা বারবার শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ বলে আক্রমণ করে থাকেন। এই প্রসঙ্গে বাবুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “শুভেন্দু গদ্দার নয়। গদ্দার অভিষেক।”

Follow Us