AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranojoy Bishnu: মাঝরাতে ভয় পেয়ে ফেসবুক লাইভ, তারপরই ফোন বন্ধ! কী ঘটেছে রণজয়ের সঙ্গে?

Bengali entertainment news:মাঝরাতে শুটিং সেরে বাড়ি ফেরার পথে হঠাৎ বিপদের আঁচ পান টলিপাড়ার পরিচিত অভিনেতা রণজয় বিষ্ণু। রাস্তায় কে যেন পিছু নিয়েছে, এমন দাবি করে লাইভ করতেই হঠাৎ ফোন বন্ধ হয়ে যায় তাঁর। কী ঘটেছে রণজয়ের সঙ্গে?

Ranojoy Bishnu: মাঝরাতে ভয় পেয়ে ফেসবুক লাইভ, তারপরই ফোন বন্ধ! কী ঘটেছে রণজয়ের সঙ্গে?
কী ঘটেছে?
| Updated on: Aug 30, 2026 | 11:36 AM
Share

জনপ্রিয় টেলি অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) গভীর রাতে সোশাল মিডিয়ায় হঠাৎ লাইভে এসে নিজের ভক্তদের চমকে দিলেন। শুনশান রাতে কলকাতার ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে সেই লাইভ। আলো নেই ঠিকমতো, ক্যামেরার ছবি কাঁপছে আর গলার আওয়াজও ভীষণ অস্পষ্ট। ঠিক যেন কোনও থ্রিলার সিনেমার দৃশ্য! সেই ভিডিয়োতে রণজয় জানান, রাস্তায় কে বা কারা নাকি তাঁর পিছু নিয়েছে। আর এই কথা বলতে বলতেই হঠাৎ কেটে যায় লাইভ। তারপর অভিনেতার ফোন সুইচড অফ হয়ে যায়।

 

ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে?

ঘটনাটি ঘটে ৩০ অগস্ট রাত প্রায় ১টা নাগাদ। জানা গিয়েছে, নিজের ধারাবাহিক ‘প্রতীক্ষা’-র শুটিং শেষ করে রাতের বেলা বাড়ি ফিরছিলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। শুনশান রাস্তায় হাঁটার সময় তাঁর মনে হয়, কেউ একদৃষ্টিতে তাঁর ওপর নজর রাখছে এবং তাঁকে অনুসরণ করছে। রীতিমতো বিপদের গন্ধ পেয়েই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ চালু করেন তিনি।

সেই লাইভ চলাকালীন অভিনেতা জানান তাঁর আশঙ্কার কথা। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ মোবাইলটি কেঁপে ওঠে এবং ক্যামেরা উল্টো দিকে ঘুরে যায়। এক লহমায় বন্ধ হয়ে যায় আওয়াজও। মুহূর্তের মধ্যে লাইভ ভিডিয়োটি কেটে অন্ধকার হয়ে যায় স্ক্রিন।


মধ্যরাতের এই অদ্ভুত ঘটনা সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। চিন্তায় ব্যাকুল হয়ে পড়েন অভিনেতার অনুরাগী ও বন্ধুরা। লাইভ কাটার পর রণজয়ের মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেন ইন্ডাস্ট্রির পরিচিতরা। কিন্তু তাঁর ফোন তখন থেকেই সুইচড অফ ছিল। ফলে গভীর রাত পর্যন্ত নানা উদ্বেগ ও প্রশ্ন ঘুরপাক খেতে থাকে।

অবশেষে পরের দিন সকালে সোশাল মিডিয়ায় একটি নতুন বার্তা শেয়ার করেন অভিনেতা। তিনি লেখেন, “কাল রাতে যা ঘটেছে, আমার লাইভটা নিয়ে অনেক ফোন এসেছে। সকালে ফোনটা কোনওরকমে ঠিক হওয়ার পর, অন করতেই মেসেজ আর কলে ভরে গিয়েছে। আমি এখন শুধু একটুকুই বলব, গতকাল রাতে যা ঘটেছিল তার ব্যাপারে বিশদে কাল বলব। শুধু বলব না, বিস্তারিত দেখাব কী কী ঘটেছে।”

এই বার্তার পর ভক্তদের উদ্বেগ কিছুটা কমলেও রহস্য কিন্তু কাটেনি। অনেকেই মন্তব্যের ঘরে জানতে চাইছেন তিনি নিরাপদ কি না। আবার নেটপাড়ার একাংশের ধারণা, এটি হয়তো নতুন কোনও কাজ বা প্রোজেক্টের চমকপ্রদ প্রচার কৌশলও হতে পারে। আসল সত্যি কী, তা সময়ের সঙ্গেই জানা যাবে।

Follow Us