AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমাদের আবার দেখা হল’, সৃজিত নন, তবে কার সঙ্গে দেখা হল মিথিলার?

Rafiath Rashid Mithila: কলকাতার বাড়ির ছাদে বাগান করেছেন মিথিলা। বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছ রয়েছে ছাদেই।

‘আমাদের আবার দেখা হল’, সৃজিত নন, তবে কার সঙ্গে দেখা হল মিথিলার?
রাফিয়াত রশিদ মিথিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jul 01, 2021 | 8:04 AM
Share

তিন মাসের কিছু বেশি সময় আয়রাকে নিয়ে বাংলাদেশে ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। বুধবার সকালে ভারতে এসেছেন। এসেছেন কলকাতার বাড়িতে। স্বামী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর এতদিন পরে দেখা হল। শুধু তাই নয়, আরও কেউ ছিল মিথিলার অপেক্ষায়।

কলকাতার বাড়ির ছাদে বাগান করেছেন মিথিলা। বিভিন্ন রকম ফুল এবং ফলের গাছ রয়েছে ছাদেই। ঘাসের গালিচায় রয়েছে বসার ব্যবস্থাও। ছাদ-বাগানে নিজে অনেকটা সময় দিতেন। এতদিন পরে ফিরে দেখলেন, তাঁর যত্নের গাছেরা অনেকটা বড় হয়ে গিয়েছে। ফুল, ফল ধরেছে তাতে। সেই আনন্দ সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ছাদ বাগানের কিছু ছবি শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘আমাদের আবার দেখা হল, ওরা কতটা বড় হয়ে গিয়েছে। কলকাতায় থাকলে নিজে হাতে এই বাগানের পরিচর্যা করেন মিথিলা। এতদিন পরে প্রিয় গাছেদের কাছে পেয়ে খুশি তিনি।’

মিথিলা একা নন। প্রকৃতির সংস্পর্শে থাকার পাঠ দেন মেয়ে আয়রাকেও। এর আগে তাঁরই শেয়ার করা এক ভিডিয়োতে দেখা গিয়েছিল, ছাদের বাগানের গাছে পেঁয়াজ হয়ে রয়েছে। আর মেয়েকে তা তোলা শেখাচ্ছেন তিনি। তাঁর মতোই প্রকৃতির সংস্পর্শে আয়রা বেড়ে উঠুক, এটাই মিথিলার একমাত্র চাওয়া।

আরও পড়ুন, ‘আরও ২১ বছর যেতে হবে’, কীসের জন্য তৈরি করিনা কাপুর?

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা