AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয়া আহসানের উদ্যোগে ‘ওসিডি’ ছবির বিশেষ স্ক্রিনিং, উপস্থিত চঞ্চল চৌধুরী

বাংলাদেশে নির্বাচন। তাই নিয়ে চর্চা তুঙ্গে। তার ঠিক আগের দিন কলকাতার এক মাল্টিপ্লেক্সে হলো, 'ওসিডি'-র বিশেষ স্ক্রিনিং। জয়া আহসানের আমন্ত্রণে সেই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের নামী অভিনেতা চঞ্চল চৌধুরী। জয়া অভিনীত এই ছবি সমালোচকদের প্রশংসা কুড়োচ্ছে। এদিন ছবির স্ক্রিনিংয়ে পৌঁছে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও শহরে ছবিটার একটা বিশেষ স্ক্রিনিং হয়েছে। সেখানে দেখা গিয়েছিল প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর যীশু সেনগুপ্তকে।

জয়া আহসানের উদ্যোগে 'ওসিডি' ছবির বিশেষ স্ক্রিনিং, উপস্থিত চঞ্চল চৌধুরী
| Edited By: | Updated on: Feb 12, 2026 | 2:38 PM
Share

বাংলাদেশে নির্বাচন। তাই নিয়ে চর্চা তুঙ্গে। তার ঠিক আগের দিন কলকাতার এক মাল্টিপ্লেক্সে হলো, ‘ওসিডি’-র বিশেষ স্ক্রিনিং। জয়া আহসানের আমন্ত্রণে সেই স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের নামী অভিনেতা চঞ্চল চৌধুরী। জয়া অভিনীত এই ছবি সমালোচকদের প্রশংসা কুড়োচ্ছে। এদিন ছবির স্ক্রিনিংয়ে পৌঁছে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও শহরে ছবিটার একটা বিশেষ স্ক্রিনিং হয়েছে। সেখানে দেখা গিয়েছিল প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর যীশু সেনগুপ্তকে।

জয়া এই ছবি মুক্তির আগে থেকেই রয়েছেন ভারতে। চঞ্চলও এসে উপস্থিত হয়েছেন কয়েক দিন আগে। সম্প্রতি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর হয়েছে এই পার্টি। প্রসেনজিতের পুত্র তৃষাণজিত্‍ চট্টোপাৈধ্যায় আর প্রযোজক শ্রীকান্ত মোহতার তরফে সকলের কাছে আমন্ত্রণ গিয়েছিল। সেখানে জয়া আর চঞ্চল দু’ জনেই উপস্থিত ছিলেন। তাঁরাও নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলেন।

সম্প্রতি ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন নিয়ে বিস্তর চর্চা হয়েছে। সেই পরিস্থিতিতে ভারতে ছবি মুক্তির বিষয়ে কী ভাবনা জয়ার, তা খোলসা করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ”শিল্পীদের কাজ হলো জুড়ে দেওয়া। আমি শুধু ভারত বা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব বাঙালি দর্শকের জন্যই কাজ করি।” লক্ষণীয় আইপিএল-এ কেকেআর টিম থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। জয়ার বক্তব্য, এতে বাংলাদেশে কিছু দর্শকের খারাপ লেগেছিল। তবে মুস্তাফিজুর নিজে যে বিবৃতি দিয়েছেন, সেটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন অভিনেত্রী। শহর কলকাতার অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই জয়া-চঞ্চলকে যেভাবে আপন করে নিলেন গত কয়েক দিন ধরে, সেটা নজরকাড়ার মতো।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা