AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Srabanti Chatterjee Love Affairs: আর ‘সিঙ্গল’ নন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নতুন প্রেমিকের পরিচয় কী?

Srabanti Chatterjee Boyfriend: শোনা যাচ্ছে, তাঁর মনের অনেক কাছাকাছি চলে এসেছেন এই ব্যক্তি। এই 'ঘনিষ্ঠতা'র সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তাঁরা। যতদিন চলচ্চিত্র উৎসব চলেছে, ততদিনই তাঁরা একে-অপরের সঙ্গে গল্প-গুজব চালিয়েছেন বলে খবর। একে-অপরকে চেনার পর্ব চলছিল তাহলে তখন?

Srabanti Chatterjee Love Affairs: আর 'সিঙ্গল' নন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নতুন প্রেমিকের পরিচয় কী?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 9:02 PM
Share

তৃতীয় বিয়ে ভাঙার পর ফের কি ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়? শোনা যাচ্ছে, তাঁর মনের অনেক কাছাকাছি চলে এসেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অভিযাত্রিক’-এর পরিচালক)। যে শুভ্রজিতের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরানী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। এই ডিসেম্বরেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে অভিনয়ের জন্য হর্স রাইডিং থেকে শুরু করে আরও নানাবিক কৌশল রপ্ত করতে হয়েছে তাঁকে। তাহলে কি ‘দেবী চৌধুরানী’কে কেন্দ্র করেই ‘আরও কাছাকাছি’ চলে এলেন শ্রাবন্তী-শুভ্রজিৎ? বিষয়টি নিয়ে কী-ই বা বলছেন শ্রাবন্তী অথবা শুভ্রজিৎ? আদৌ কি কিছু বলছেন তাঁরা? তাঁরা কি বলছেন বা বলছেন না, তার থেকেও বেশি গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর রিলেশনশিপ স্টেটাসকে কেন্দ্র করে। ফের ‘সিঙ্গল’ থেকে ‘কমিটেড’ হয়েছেন শ্রাবন্তী।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শ্রাবন্তী-শুভ্রজিতের এই ‘ঘনিষ্ঠতা’র সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যতদিন চলচ্চিত্র উৎসব চলেছে, ততদিনই তাঁরা একে-অপরের সঙ্গে গল্প-গুজব চালিয়েছেন বলে খবর। একে-অপরকে চেনার পর্ব চলছিল তাহলে তখন? কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরানী’ তৈরি করছেন শুভ্রজিৎ। এবং হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র।

তবে শুভ্রজিতের ‘দেবী’ শ্রাবন্তী এ ব্যাপারে এখনও খোলসা করে কোথাও কিছু বলেননি। আর শুভ্রজিৎ? তিনিও কিছু বলেননি আপাতত। ব্যাপারটাকে চেপেই রেখেছিলেন তাঁরা। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের খবর লুকিয়ে রাখা যায় না। বিশেষ করে শ্রাবন্তীর মতো জনপ্রিয় তারকার জীবনকে ঘিরে কোনও ঘটনা তো নয়ই। দুই শিল্পীর এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শুভ্রজিতের সঙ্গে শ্রাবন্তীর যে ‘ঘনিষ্ঠতা’ তৈরি হয়েছে, তা নাকি প্রেমই।

এবং ‘দেবী চৌধুরানী’ ছবিকে কেন্দ্র করে অনেকটাই একে-অপরের কাছে চলে এসেছেন শুভ্রজিৎ এবং শ্রাবন্তী। ছবির প্রস্তুতি এবং শ্রাবন্তীর নিজস্ব প্রস্তুতি পর্বে সারাক্ষণই তাঁর সঙ্গে থাকছেন শুভ্রজিৎ। অনেকটা শুভ্রজিতের সাহায্যেই নিজেকে চরিত্রটার সঙ্গে আরও বেশি করে একাত্ম করতে পারছেন শ্রাবন্তী। এবার কি তাহলে আবারও অফিশিয়াল হবে শ্রাবন্তীর প্রেমজীবনের স্টেটাস, উত্তরের খোঁজে ব্যস্ত ইন্ডাস্ট্রির অনেকেই।

বিয়ে নিয়ে বারবারই কটাক্ষের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অনেক ছোট বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি।তখন মাত্র ১৭ বছর বয়স ছিল শ্রাবন্তীর। অভিনেত্রীর পুত্র ঝিনুকের (ভাল নাম অভিমন্যু) জন্ম হয়। প্রথম বিয়ে ভাঙে দাম্পত্যের ১৩ বছর পর। শ্রাবন্তী দ্বিতীয় বিয়ে করেন অবাঙালি মডেল কৃষ্ণ ব্রিজকে। ২০১৬ সালে বিয়ে হয় এবং ২০১৭ সালেই তা ভেঙে যায়। এরপর ফ্লাইটকর্মী পঞ্জাবি ব্য়ক্তি রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। সেই বিয়েও ভেঙে যায় একবছরের মাথাতেই। তার মাঝেও দু’-তিনটি সম্পর্কের গুজব রটেছিল। কিন্তু শুভ্রজিতের সঙ্গে তাঁর সম্পর্ক নাকি নিছক রটনা নয়, ঘনিষ্ঠ সূত্রে আপাতত খবর এমনটাই।

Follow Us
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?