AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পোড়া তাওয়া থেকে তৈলাক্ত কড়াই, ঝকঝকে হবে নিমিষেই! জানুন ম্যাজিক টিপস

রান্নার পর পোড়া তাওয়া বা চটচটে তেলের কড়াই পরিষ্কার করা সবথেকে কঠিন কাজ। আপনার এই পরিশ্রম কমাতে রইল কিছু সহজ ঘরোয়া টিপস, যা নিমিষেই বাসনকে করবে নতুনের মতো উজ্জ্বল। কী কী প্রয়োজন জেনে নিন।

| Updated on: Apr 19, 2026 | 4:50 PM
Share
রান্নাঘরে রান্নার আনন্দ থাকলেও, পরে পোড়া তাওয়া বা তৈলাক্ত কড়াই পরিষ্কার করা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ভাজাভুজির পর কড়াইয়ের গায়ে জেদি তেল চিটচিটে ভাব সহজে যেতে চায় না। তবে কিছু সহজ ঘরোয়া উপায়ে এই কঠিন কাজ এখন হবে জলভাত। Free Pik

1 / 8
কড়াইয়ের জেদি তৈলাক্ত ভাব দূর করতে ২ চামচ বেকিং সোডার সঙ্গে ৪ চামচ ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি কড়াইয়ের চারদিকে ভালো করে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে। এরপর সাধারণ লিকুইড সোপ দিয়ে ঘষলেই কড়াই হবে নতুনের মতো পরিষ্কার। Free Pik

2 / 8
কড়াই যদি খুব বেশি পুড়ে যায়, তবে সেটি গ্যাসে বসিয়ে তাতে জল, বেকিং সোডা, নুন এবং লেবুর রস দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে পোড়া স্তরগুলো নিজে থেকেই আলগা হতে শুরু করবে। এরপর হালকা ঘষলেই কালচে দাগ সম্পূর্ণ চলে যাবে। Free Pik

3 / 8
রোজ রুটি সেঁকার কারণে তাওয়া দীর্ঘক্ষণ আগুনের সংস্পর্শে থাকে, যার ফলে এর ওপর কালচে আস্তরণ পড়ে যায়। অনেক সময় সাধারণ সাবানে এই দাগ উঠতে চায় না। এই কালো দাগ দূর করার সবচেয়ে কার্যকরী অস্ত্র হল ফিটকিরি। Free Pik

4 / 8
প্রথমে তাওয়াটি গ্যাসে বসিয়ে সামান্য জল দিয়ে গরম করে নিন। এবার এক টুকরো ফিটকিরি নিয়ে তাওয়ার ওপর হালকা হাতে ঘষতে থাকুন। দেখবেন, ফিটকিরির প্রভাবে কালচে ময়লাগুলো ধীরে ধীরে জল থেকে আলাদা হয়ে যাচ্ছে। Free Pik

5 / 8
যদি তাওয়ার ওপর কালচে ময়লার পুরু স্তর জমে গিয়ে থাকে, তবে তাওয়াটি ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন। এতে ময়লার আস্তরটি ঢিলে হয়ে যাবে এবং কোনও ধারালো জিনিস দিয়ে সহজেই তা খুঁটে তোলা যাবে। এরপর ফিটকিরি দিয়ে একবার মেজে নিলেই কেল্লাফতে! Free Pik

6 / 8
কড়াই বা তাওয়া মাজতে ছাই বা মাটির প্রদীপের গুঁড়ো ব্যবহার করা একটি পুরনো কিন্তু কার্যকর পদ্ধতি। গরম জলে বেকিং সোডা দিয়ে ফোটানোর পর এই গুঁড়ো দিয়ে মাজলে বাসনের উজ্জ্বলতা বহুগুণ বেড়ে যায়। এতে পরিশ্রমও যেমন কমে, সময়ও বাঁচে। Free Pik

7 / 8
এই ছোট ছোট হ্যাকসগুলো জানা থাকলে ঘণ্টার পর ঘণ্টা বাসন মাজার ক্লান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঘরোয়া এই পদ্ধতিতে রাসায়নিকের ব্যবহারও কম হয় এবং বাসন নষ্ট হওয়ার ভয় থাকে না। আজই ট্রাই করুন এই ম্যাজিক টিপসগুলো Free Pik

8 / 8
Follow Us
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর

'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা

'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী

ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়

কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি

বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর

বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী

কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?

আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর
আজ ৪ জেলায় ৪ জনসভা প্রধানমন্ত্রীর