AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood: রেড কার্পেটে বিপত্তি! সেলফি তুলতে গিয়ে আচমকা অভিনেত্রীর ঠোঁটে চুমু অনুরাগীর, তারপর..

Nikita Rawal Red Carpet Kiss Incident: রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় এক মহিলা অনুরাগী আচমকা ঠোঁটে চুমু খেলেন অভিনেত্রী নিকিতা রাওয়ালকে। মুহূর্তে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হলো লাল গালিচায়। তারপর যা ঘটল...

Bollywood: রেড কার্পেটে বিপত্তি! সেলফি তুলতে গিয়ে আচমকা অভিনেত্রীর ঠোঁটে চুমু অনুরাগীর, তারপর..
কী ঘটেছে?
| Updated on: Aug 10, 2026 | 9:25 AM
Share

নিকিতা রাওয়াল (Nikita Rawal), বলিউডের এই অভিনেত্রীকে দিয়ে এখন নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। লাল গালিচায় ঝলমলে পোশাক পরে ক্যামেরাগুলোর সামনে পোজ দিচ্ছিলেন তিনি। কিন্তু কে জানত, সেই আলোর রোশনাইয়ের মাঝেই এক চরম বিশ্রী মুহূর্ত অপেক্ষা করছে তাঁর জন্য! হঠাৎই এক মহিলা অনুরাগী এসে যা করলেন, তাতে অভিনেত্রী তো বটেই, তা দেখে হতবাক হয়ে গিয়েছেন পাপারাজ্জিরাও। ছবি তোলার বাহানায় এসে আচমকা নিকিতার ঠোঁটে চুমু বসিয়ে দিলেন ওই মহিলা!

পুরো ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ঠিক কী ঘটেছিল সেখানে? প্রত্যক্ষদর্শীদের মতে, একটি জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে ক্যামেরার সামনে বেশ ভালো মেজাজেই দাঁড়িয়েছিলেন নিকিতা। সেই সময়ই ভিড়ের মধ্য থেকে এক মহিলা অনুরাগী তাঁর দিকে এগিয়ে আসেন। খুব বিনয়ের সঙ্গেই একটা সেলফি তোলার আবদার জানান তিনি। নিকিতাও মিষ্টি হেসে অমত করেননি। হাসিমুখে ওই অনুরাগীর পাশে দাঁড়িয়ে পোজ দেন।

কিন্তু বিপদ নেমে আসে ঠিক তার পরেই। সেলফি তোলা শেষ হতেই ওই মহিলা প্রথমে নিকিতার গালে একটি চুমু খান। ঘটনাটিতে অভিনেত্রী কিছুটা থতমত খেয়ে গেলেও পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এর পরেই ঘটে আসল অঘটন! ওই মহিলা অনুরাগী আচমকা নিকিতাকে নিজের দিকে চেপে ধরে সরাসরি তাঁর ঠোঁটে চুমু বসিয়ে দেন। আকস্মিক এই কাণ্ডে চমকে ওঠেন অভিনেত্রী। ভিডিয়োতে পরিষ্কার দেখা গিয়েছে, তিনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন এবং হাত দিয়ে ওই মহিলাকে আটকানোর চেষ্টা করছিলেন।

কিন্তু তাও ওই অনুরাগী নিকিতাকে সহজে ছাড়তে চাননি। অভিনেত্রীর চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠছিল চরম অস্বস্তি ও বিরক্তি। অবশেষে ছাড়া পাওয়ার আগে ওই মহিলা আবার অভিনেত্রীর গালে আর একটা চুমু দিয়ে ভিড়ের মধ্যে সটান হাওয়া হয়ে যান। এই পুরো অদ্ভুত ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে যায়।

ভিডিয়োটি ইন্টারনেটে আসার পর থেকেই অনেকে ওই অনুরাগীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারও অনুমতি ছাড়া এভাবে গায়ে পড়া ঠিক নয় বলেই মত বেশিরভাগ মানুষের।

উল্লেখ্য, নিকিতা রাওয়াল ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিঃ হট মিঃ কুল’ এবং অক্ষয় কুমারের বিখ্যাত ছবি ‘গরম মশলা’র মতো বেশ কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। দক্ষিণী সিনেমাতেও তিনি কাজ করেছেন। খুব শিগগিরই আরশাদ ওয়ার্সি ও চ্যাঙ্কি পাণ্ডের সঙ্গে নতুন একটি ছবিতে তাঁকে দেখা যাবে। তবে নিজের নতুন কাজের চেয়ে এখন এই অনাকাঙ্ক্ষিত লাল গালিচার ঘটনা নিয়েই খবরে ছেয়ে গিয়েছেন নিকিতা।

Follow Us