live now
West Bengal Live Update: হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদ, রাস্তায় নামছে কালীঘাট শিবির
Breaking News Live Update in Bengali: 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ৫০ হাজার লোক নিয়ে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিকে, হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদ করবে কালীঘাট তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি রয়েছে মমতা শিবিরের। বিধানসভাতেও চলবে প্রতিবাদ।

তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিImage Credit: Tv9 Bangla
LIVE NEWS & UPDATES
-
Mamata Banerjee: মমতাকে বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ কর্মসূচি কালীঘাট তৃণমূলের
- মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে রাস্তায় নামবে কালীঘাট তৃণমূল
- রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী
- মমতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় কাদা ও জুতো
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মমতাকে খুনের ছক কষা হয়েছিল
- সোমবার মমতার উপর হামলার প্রতিবাদ কর্মসূচি রয়েছে কালীঘাট তৃণমূলের
- রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ করবে মমতা শিবির
- বিধানসভাতেও প্রতিবাদ করবেন কালীঘাট তৃণমূলের বিধায়করা
-
Sumit Roy: পরপর তিনদিন সুমিতে তলব সিআইডির
- শনি ও রবিবারের পর সোমবারও ফের ভবানীভবনে তলব করা হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়কে।
- শনিবার শালবনি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
- রবিবার চাকরি দুর্নীতি মামলায় ডাকা হয়েছিল।
- আজ ডেবরা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
-
সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকাল ১০টা নাগাদ জনতার দরবারের বসবেন তিনি। এরপর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নেবেন। প্রায় ৫০ হাজার লোক নিয়ে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিকে, হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদ করবে কালীঘাট তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি রয়েছে মমতা শিবিরের। বিধানসভাতেও চলবে প্রতিবাদ। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে, আজ ফের ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেকের পিএ সুমিত রায়কে। পরপর তিনদিন সুমিতকে তলব করল সিআইডি।
Published On - Aug 10,2026 8:38 AM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
