AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal LIVE News Update: ভুতনির বন্যার্তদের ত্রাণ দিতে আজ মানিকচকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Breaking News LIVE Update on Bengali: নানা পাটেকরের মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। গোয়ার হাসপাতালে প্রয়াত হন অভিনেতা। পুনেতে তাঁর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, আজ ফের দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি রয়েছে ইন্ডিয়া জোটের। উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal LIVE News Update: ভুতনির বন্যার্তদের ত্রাণ দিতে আজ মানিকচকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Image Credit: TV9 Bangla
| Updated on: Oct 08, 2026 | 11:34 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 08 Oct 2026 11:23 AM (IST)

    আজ মানিকচকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

    বন্যা দুর্গতদের সরকারি সাহায্য দিতে এবার মালদহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মানিকচকে প্রশাসনিক সভা করবেন তিনি। মাঠের চারপাশে একাধিক কাউন্টারে ত্রাণের জিনিসপত্র রাখা হয়েছে। ভুতনীর বাসিন্দারা অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন।

  • 08 Oct 2026 10:46 AM (IST)

    ফের সময় চাইলেন NCPI সাংসদরা

    কেন দলত্যাগবিরোধী আইনের আওতায় পড়বেন না তাঁরা? এই প্রশ্নের জবাব দিতে হবে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্য়োপাধ্যায়, শতাব্দী রায়ের মতো সাংসদদের। সেই জবাব দিতে দফায় দফায় সময় চাইছেন তাঁরা। শেষবার স্পিকারের তরফে বলে দেওয়া হয়েছিল ৮ অক্টোবরই জবাব দেওয়ার শেষ দিন। তার মধ্যেই জানাতে হবে, কেন তাঁদের সাংসদপদ খারিজ করা হবে না। কিন্তু এবারও ‘ডেডলাইন’ মানতে পারলেন না তাঁরা। আবার ২ সপ্তাহ ইমেইল পাঠানো হচ্ছে স্পিকারের অফিসে।

  • 08 Oct 2026 10:43 AM (IST)

    নানা পাটেকরের মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রীর

৭৫ বছর বয়সে প্রয়াত বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার গোয়ার একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। সিনেমাজগতে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন বিশিষ্ট শিল্পীরা। শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Published On - Oct 08,2026 10:41 AM

Follow Us