‘বুকে অসহ্য কষ্ট…সত্যি পারছি না’, নিখোঁজ পরিচালক উত্সবের স্ত্রীর কী হল?
পরিচালক উৎসব মুখোপাধ্যায় বেশ কিছু দিন ধরেই নিখোঁজ। এবার তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়, সমাজ মাধ্যমে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। মৌপিয়া লিখলেন, ''অক্টোবর মাসের মাঝামাঝি হঠাৎ করে উৎসবের সাইবার আক্রমণ চরম পর্যায়ে চলে যায়। তার কিছুদিন আগেই ওর বাবা গত হয়েছেন। সেই সময় ওকে আমি বোঝাই যে সবাইকে ওর এই অবস্থার কথা জানাতে হবে। এই ভিডিওটা আমি তুলে দিই এবং ও এটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে।''

পরিচালক উৎসব মুখোপাধ্যায় বেশ কিছু দিন ধরেই নিখোঁজ। এবার তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়, সমাজ মাধ্যমে একটা ভিডিয়ো পোস্ট করেছেন। মৌপিয়া লিখলেন, ”অক্টোবর মাসের মাঝামাঝি হঠাৎ করে উৎসবের সাইবার আক্রমণ চরম পর্যায়ে চলে যায়। তার কিছুদিন আগেই ওর বাবা গত হয়েছেন। সেই সময় ওকে আমি বোঝাই যে সবাইকে ওর এই অবস্থার কথা জানাতে হবে। এই ভিডিওটা আমি তুলে দিই এবং ও এটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করে।
আমার দৃঢ় বিশ্বাস আজকের এই পরিস্থিতির পিছনে এই আক্রমণকারীর কোনও না কোনও ভূমিকা রয়েছে। এই নিয়ে আলাদা একটা ডায়েরি রয়েছে। মার্চ মাসে করা। কিন্তু পুলিশ এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি। এই ব্যক্তিটিকে খুঁজে বের করা প্রয়োজন বলে আমি মনে করি। পুলিশকে আমার জানা সব তথ্য দিয়েছি। এখনও পর্যন্ত এর কোনও কিনারা হয়নি তাও।
এই সাইবার আক্রমণ নিয়ে উৎসব অত্যন্ত চিন্তিত ছিল। দুশ্চিন্তার কারণও হয়তো ছিল, যেটা আমার জানা নেই। যাবার কিছুদিন আগে আমাকে কথায় কথায় দু – একবার বলেছিল, আমার জন্য তোমার ক্ষতি হয়ে যাবে না তো? জিজ্ঞেস করেছিলাম কেন এমন বলছ? ও প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিল। আমরা ওই সময়টায় বড় আনন্দে ছিলাম,সদ্য বিয়ে হলে যেমন হয়। তাই এই উক্তিটা নিয়ে আর বেশি মাথা ঘামাইনি তখন।
এখন একা-একা ভূতের মতন ঘুরে বেড়াই আমি। মাথার মধ্যে নানা চিন্তা জট পাকায়। বুকে অসহ্য কষ্ট, যা ভাষায় বোঝানো যায় না। বেঁচে থাকাটা যে এত যন্ত্রণার হতে পারে, এমন করে বুঝিনি আগে। এটা বার বার লিখছি হয়তো, থানায় গিয়ে বলছিও, আমি সত্যি আর পারছি না। কিন্তু পুলিশ বুঝছে কিনা জানি না। ওঁরা সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধরতে বলছেন, আর তারপর কিছুই হচ্ছে না।
এই সাইবার ক্রাইম নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
উৎসবের বেশ কয়েকজন বন্ধু বান্ধব এই ব্যাপারটা জানেন, কিন্তু তাঁরা এই নিয়ে কেন কোন কথা বলছেন না, সেটাও আমি বুঝতে পারছি না।”
মৌপিয়া যে ভিডিও পোস্ট করেছেন, তাতে উত্সব বিস্তারিতভাবেই বলেছেন, কীভাবে সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তিনি। কে বা কারা এমন ঘটিয়েছেন, তা আজও অধরা। তার মধ্যেই নিখোঁজ হয়ে গিয়েছেন উত্সব।
Follow Us
