AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবির প্রচারে ‘ভুয়ো রিভিউ’-র জন্য লোক ভাড়া করেছেন বরুণ? মুখ খুললেন অভিনেতা

বরুণের মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন সিমরনও। তিনি পাল্টায় জানান যে তাঁর ভিউ নিয়ে কোনও চিন্তা নেই, কারণ তাঁর যথেষ্ট অনুগামী রয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বরুণকে ট্যাগ করে রীতিমতো পরামর্শ দেন, "নিজের পিআর (PR) টিমের সঙ্গে একবার কথা বলুন। এই ধরনের কাণ্ড আপনার ভাবমূর্তি নষ্ট করছে।"

ছবির প্রচারে ‘ভুয়ো রিভিউ’-র জন্য লোক ভাড়া করেছেন বরুণ? মুখ খুললেন অভিনেতা
কী সেই বিস্ফোরক অভিযোগ?
| Updated on: Apr 15, 2026 | 11:48 AM
Share

বলিউড মানেই কি এখন সবটাই সাজানো নাটক? প্রশ্নটা উসকে দিলেন এক কন্টেন্ট ক্রিয়েটর। আর সেই আগুনের আঁচ এতটাই যে, মেজাজ হারিয়ে সরাসরি ময়দানে নামতে হল খোদ বরুণ ধাওয়ানকে। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক কি তবে এখন জনপ্রিয়তার জন্য ‘ভুয়ো রিভিউ’ বা ভাড়া দিয়ে লোকবল খুঁজছেন? রাজীব চক মেট্রো স্টেশনের এক কথিত ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল নেটপাড়া।

কী সেই বিস্ফোরক অভিযোগ?

ঘটনার সূত্রপাত সিমরন ভাট নামক এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের একটি ভিডিয়োকে ঘিরে। সিমরনের দাবি, তিনি যখন দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে ছিলেন, তখন দুই ব্যক্তি তাঁর পথ আটকান। তাঁরা বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ফার্স্ট লুক নিয়ে একটি ইতিবাচক ভিডিয়ো রিভিউ দেওয়ার অনুরোধ করেন। সিমরন যখন জানান যে তিনি ওই ভিডিয়োটি এখনও দেখেননি, তখন নাকি তাঁকে সাফ বলা হয়— “দেখার দরকার নেই, আমরা শিখিয়ে দিচ্ছি কী বলতে হবে।”

একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সিমরন। সোজাসুজি বরুণ ধাওয়ানকে ট্যাগ করে তিনি প্রশ্ন তোলেন, “বরুণের কি এতটাই খারাপ দিন এসেছে যে এভাবে রিভিউ কিনে প্রচার করতে হচ্ছে?” মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো আগুনের মতো ছড়িয়ে পড়ে চারদিকে।

সাধারণত এই ধরনের ট্রোলিং বা অভিযোগ এড়িয়ে চলতেই পছন্দ করেন তারকারা। কিন্তু এবার আর চুপ থাকেননি ডেভিড ধাওয়ান-পুত্র। সিমরনের ভিডিয়োর নিচে গিয়ে সরাসরি পাল্টা আক্রমণ করেন অভিনেতা। বরুণ লেখেন, “আশা করি এই ভিডিয়োটা থেকে আপনি ঠিক ততটাই ভিউ পাবেন, যতটা পাওয়ার লক্ষ্য নিয়েছিলেন।” বরুণের মন্তব্যের রেশ স্পষ্ট— তিনি বোঝাতে চেয়েছেন, এই পুরো অভিযোগটাই আসলে স্রেফ প্রচার পাওয়ার একটা সস্তা কৌশল বা ‘পাবলিসিটি স্টান্ট’।

বরুণের মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন সিমরনও। তিনি পাল্টায় জানান যে তাঁর ভিউ নিয়ে কোনও চিন্তা নেই, কারণ তাঁর যথেষ্ট অনুগামী রয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি বরুণকে ট্যাগ করে রীতিমতো পরামর্শ দেন, “নিজের পিআর (PR) টিমের সঙ্গে একবার কথা বলুন। এই ধরনের কাণ্ড আপনার ভাবমূর্তি নষ্ট করছে।” শুধু তাই নয়, সিমরনের অভিযোগ, বরুণ নাকি তাঁর আগের একটি কমেন্ট মুছে ফেলেছেন যেখানে অভিনেতা দাবি করেছিলেন যে সিমরন স্রেফ প্রচারের জন্যই এই সব বলছেন।

পারিবারিক কমেডি ঘরানার এই ছবিতে বরুণের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ম্রুণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। এই বিতর্কের মাঝেই ছবির মুক্তির তারিখে পরিবরন নির্মাতারা। ২০২৬ সালের ১২ জুনের বদলে ছবিটি এখন প্রেক্ষাগৃহে আসবে ২২ মে।

Follow Us