AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চলচ্চিত্র প্রযোজকের রহস্যমৃত্যু, শোকস্তব্ধ সিনেমা জগৎ

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

চলচ্চিত্র প্রযোজকের রহস্যমৃত্যু, শোকস্তব্ধ সিনেমা জগৎ
| Updated on: May 18, 2026 | 2:02 PM
Share

তামিল চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব, প্রযোজক কে রাজন আর নেই। গত রবিবার (১৭ মে) চেন্নাইয়ে তার রহস্যমৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৮৫ বছর বয়সী এই বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

কে রাজনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইন্ডাস্ট্রির বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই অপমৃত্যুর খবরে তীব্র স্তব্ধতা ও গভীর শোক প্রকাশ করেছেন।

অভিনেত্রী তথা রাজনীতিবিদ খুশবু সুন্দর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ শোক প্রকাশ করে লিখেছেন, “ভীষণ বেদনাদায়ক খবর। আমাদের চলচ্চিত্র পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য, প্রযোজক কে রাজন স্যারের প্রয়াণের খবর শুনে গভীরভাবে স্তম্ভিত। তার এভাবে আত্মহত্যার পথ বেছে নেওয়াটা অত্যন্ত দুঃখজনক। তিনি অত্যন্ত সম্মানীয় একজন মানুষ ছিলেন, যিনি স্পষ্ট কথা বলতে কখনো দ্বিধা করতেন না। এই খবরটি মন ভেঙে দেওয়ার মতো। ওঁর আত্মা শান্তি পাক।”

বিশিষ্ট অভিনেতা ও রাজনীতিবিদ আর শরৎ কুমার ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “তামিল চলচ্চিত্র শিল্পের নামী প্রযোজক জনাব কে রাজনের নিজের জীবন কেড়ে নেওয়ার এই মর্মান্তিক ঘটনা আমাদের এক চরম আঘাত এবং গভীর বেদনা দিয়েছে। ১৯৮০-এর দশক থেকে তামিল সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করা এই প্রবীণ প্রযোজকের এমন অপ্রত্যাশিত চলে যাওয়া তামিল চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু এবং সমগ্র তামিল চলচ্চিত্র পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। ওঁর আত্মার চিরশান্তি কামনা করি।”

প্রযোজক এবং চলচ্চিত্র বিশ্লেষক জি ধনঞ্জয়ন এই খবর শুনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লিখেছেন, “প্রযোজক ও পরিবেশক থিরু কে রাজন স্যার আত্মহননের পথ বেছে নিয়েছেন— এই খবরটি অত্যন্ত বেদনাদায়ক এবং স্তম্ভিত করার মতো। এটা অবিশ্বাস্য, কারণ আমার দেখা অন্যতম সাহসী এবং আত্মবিশ্বাসী মানুষদের মধ্যে তিনি একজন ছিলেন। অত্যন্ত প্রাণবন্ত এবং স্পষ্টভাষী মানুষ ছিলেন তিনি। তামিল সিনেমা জগৎ বহু সংকটের সময়ে তার এই বলিষ্ঠ সমর্থনকে গভীরভাবে মিস করবে। ওঁর আত্মা শান্তি পাক।”

Follow Us