AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minister Agnimitra Paul: দিঘা থেকে দার্জিলিং, মহিলাদের ‘ফ্রি’-তে বাসযাত্রা, বড় ঘোষণা সরকারের

Free Travel for Women in Government Buses: বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রেও সেকথা উল্লেখ করা হয়েছিল। সেখানে মহিলাদের জন্য একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সংকল্পপত্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার।

Minister Agnimitra Paul: দিঘা থেকে দার্জিলিং, মহিলাদের 'ফ্রি'-তে বাসযাত্রা, বড় ঘোষণা সরকারের
কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 18, 2026 | 2:18 PM
Share

কলকাতা: মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নতুন সরকারের। ১ জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছিল, দূরপাল্লার সরকারি বাসেও কি মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন? এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিলেন, যেকোনও দূরপাল্লার সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি জানিয়েছিল, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রেও সেকথা উল্লেখ করা হয়েছিল। সেখানে মহিলাদের জন্য একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আর গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, সংকল্পপত্রের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার।

মন্ত্রিসভার বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল?

সরকার গঠনের পর এদিন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে তিনি জানিয়ে দেন, ১ জুন থেকে রাজ্যের যেকোনও সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কলকাতা থেকে দিঘা, শিলিগুড়ির মতো দূরপাল্লার সরকারি বাসেও এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না, তা নিয়ে কৌতূহল ছিল। সেই কৌতূহল দূর করে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, “দূরপাল্লার সরকারি যেকোনও বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।”

প্রসঙ্গত, কলকাতা থেকে দিঘা পর্যন্ত সরকারি নন-এসি বাসের ভাড়া দেড়শো টাকার আশপাশে। আর এসি বাসের ভাড়া ৩০০ টাকার কাছাকাছি। কলকাতা থেকে দার্জিলিং সরাসরি সরকারি বাস নেই। কোনও যাত্রীকে প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে হয়। শিলিগুড়ি থেকে যেতে হয় দার্জিলিং। সবমিলিয়ে নন-এসি বাসে কলকাতা থেকে দার্জিলিং যেতে খরচ পড়ে সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি। আর এসি বাসে খরচ পড়বে দেড় হাজার টাকার মতো।

Follow Us