AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জানেন কি ‘সারেগামাপা’ এই গায়িকার প্রেমিক ছিলেন অঙ্কিতার স্বামী!

Ankita Lokhande: বছর দেড়েক আগে দীর্ঘদিন প্রেমের পর অঙ্কিতাকে বিয়ে করেন ভিকি। বিগবসে যোগদানের পর থেকে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ওই দম্পতিকে। কিছুই যেন ভাল যাচ্ছিল না তাঁদের মধ্যে। তবে আপাতত সব শান্ত। চুটিয়ে সংসার করছেন তাঁরা।

জানেন কি 'সারেগামাপা' এই গায়িকার প্রেমিক ছিলেন অঙ্কিতার স্বামী!
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 9:28 PM
Share

ভিকি জৈনকে কে না চেনেন! তিনি ব্যবসায়ী, বলিউডের সঙ্গেও রয়েছে তাঁর নিবিড় যোগ। অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের স্বামী তিনি। তবে ভাববেন না, শুধুমাত্র অঙ্কিতার কারণেই বলিউডের সঙ্গে যোগাযোগ রয়েছে ভিকির। শিকড় রয়েছে আরও গভীরে। ভিকির প্রাক্তন প্রেমিকাও কিন্তু বলিউডের অংশ। গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করলেও সেই প্রাক্তন এখন পরিচিত অভিনেত্রী। তিনি কে জানেন? ২০০৫ সালে হিন্দি সারেগামাপা’য় অংশগ্রহণকারী টুইঙ্কল বাজপেয়ীকে মনে আছে? পরবর্তীতে যিনি নিজের নাম বদলে টিয়া করে নেন!

সেই টুইঙ্কল ওরফে টিয়াই হলেন ভিকির প্রাক্তন প্রেমিকা। দীর্ঘ দিন প্রেম ছিল তাঁদের। এখন নেটে ঘুরে বেড়ায় তাঁদের পুরনো সব ছবি। গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করলেও পরবর্তীতে ‘হন্টেড’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। তাঁর বিপরীতে ছিলেন মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমো। হাড়কাঁপানো ওই ছবি কিন্তু বক্সঅফিসে খারাপ ব্যবসা করেনি। পরবর্তীতে বহু ওয়েব সিরিজ এমনকি মিউজিক অ্যালবামেও কাজ করেছেন টিনা। কী কারণে তাঁদের বিচ্ছেদ হল তা অবশ্য দু’জনের কেউই শেয়ার করেননি।

বছর দেড়েক আগে দীর্ঘদিন প্রেমের পর অঙ্কিতাকে বিয়ে করেন ভিকি। বিগবসে যোগদানের পর থেকে নানা সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ওই দম্পতিকে। কিছুই যেন ভাল যাচ্ছিল না তাঁদের মধ্যে। তবে আপাতত সব শান্ত। চুটিয়ে সংসার করছেন তাঁরা।

 

 

এই গায়িকার প্রেমিক ছিলেন অঙ্কিতার স্বামী?

Follow Us