AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ দেখে কী বললেন ভিকি কৌশল?

মঙ্গলবার ইনস্টাগ্রামে ভিকি লেখেন, আদিত্য ধরের এই ছবি দেখে তিনি রীতিমতো স্তম্ভিত এবং গর্বিত। আদিত্যর সঙ্গে ভিকির সম্পর্ক বেশ পুরনো, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেই ম্যাজিক আজও ভোলেননি দর্শক। সেই আদিত্যর নতুন সাফল্য দেখে ভিকি লেখেন, “আদিত্য, আমি বাকরুদ্ধ। তোমার কাজ আর সততা দেখে শ্রদ্ধা জাগছে। এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের জন্য একদম ‘গোল্ড স্ট্যান্ডার্ড’।”

আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ দেখে কী বললেন ভিকি কৌশল?
| Updated on: Apr 01, 2026 | 5:33 PM
Share

বক্স অফিসে ইতিমধ্যেই সুনামির আকার নিয়েছে আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’। রণবীর সিংয়ের দুর্ধর্ষ পারফরম্যান্স আর টানটান অ্যাকশনে যখন কাবু দর্শক, তখন এই উন্মাদনায় সামিল হলেন অভিনেতা ভিকি কৌশলও। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না ভিকি। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ একটি বার্তায় নিজের আবেগ উজাড় করে দিয়েছেন অভিনেতা। রণবীরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, রণবীরের কাজ তাঁকে নতুন করে অনুপ্রাণিত করেছে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে ভিকি লেখেন, আদিত্য ধরের এই ছবি দেখে তিনি রীতিমতো স্তম্ভিত এবং গর্বিত। আদিত্যর সঙ্গে ভিকির সম্পর্ক বেশ পুরনো, ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর সেই ম্যাজিক আজও ভোলেননি দর্শক। সেই আদিত্যর নতুন সাফল্য দেখে ভিকি লেখেন, “আদিত্য, আমি বাকরুদ্ধ। তোমার কাজ আর সততা দেখে শ্রদ্ধা জাগছে। এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের জন্য একদম ‘গোল্ড স্ট্যান্ডার্ড’।”

Vickey (1)

রণবীর সিংয়ের অভিনয় দক্ষতা নিয়ে বরাবরই চর্চা থাকে। কিন্তু ‘ধুরন্ধর ২’-এ রণবীরের ক্ষুরধার অভিনয় ভিকিকে এতটাই ছুঁয়ে গিয়েছে যে তিনি লিখেছেন, “রণবীর, তুমি আমাকে অনুপ্রাণিত কর ভাই। একজন অভিনেতা হিসেবে তোমার শৈলী এবং অভিনয় অতুলনীয়।” তবে শুধু রণবীর নন, ভিকির নজর কেড়েছেন ছবির ভিলেন আর মাধবনও। মাধবনের স্ক্রিন প্রেজেন্স নিয়ে ভিকি লেখেন, “মাধবন স্যার, আপনাকে স্ক্রিনে দেখাটাই এক দারুণ তৃপ্তি।” এছাড়া রাকেশ বেদী থেকে শুরু করে ছবির এডিটর শিবকুমার পানিক্করেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

২০২৫ সালে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম ভাগটি বিশ্বজুড়ে ১৩০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর সিক্যুয়েলটি সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। ভারত এবং পাকিস্তান— দুই দেশের প্রেক্ষাপটে তৈরি এই স্পাই থ্রিলারে রণবীর একজন ভারতীয় এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ভারতে ইতিমধ্যে প্রায় ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

বর্তমানে ভিকিও কাজের দিক থেকে বেশ ব্যস্ত। ছত্রপতি শিবাজি মহারাজের জীবনী নির্ভর ছবি ‘ছাবা’-তে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এরপর সঞ্জয় লীলা বনশালির মেগা প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তাঁকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে দেখা যাবে।

Follow Us