Inside Story: মেয়ে সঙ্গে সম্পর্কে ফাটল? কাজল-নাইসার এই ভিডিয়ো সামনে আসতেই জল্পনা
Kajol-Nysa: নাইসা দেবগণ, এখনও তিনি বলিউডে পা রাখেননি। কাজল ও অজয় দেবগণ ভক্তরা বেশ কয়েকদিন ধরে মুখিয়ে রয়েছেন কবে নাইসা পা রাখবেন সিনেদুনিয়ায়। যদিও সেই প্রসঙ্গে নাইসাকে কখনই মুখ খুলতে দেখা যায়নি।

নাইসা দেবগণ। বরাবরই সোশ্যাল মিডিয়ায় চর্চিত এই স্টারকিড। যদিও নাইসার তালিকায় প্রশংসা থেকে ট্রোলের সংখ্যাই থাকে বেশি। কখনও নাইসার রাতারাতি ভোল বদল, কখনও আবার তাঁর মদ্যপ অবস্থায় অস্বস্তিকর ভিডিয়ো সামনে আসায় কটাক্ষের বন্যা বইতে দেখা যায়। যদিও সম্প্রতিতে একাধিকবার ট্রোল হয়ে একপ্রকার লাইম লাইট থেকে কিছুটা দূরেই ছিলেন নাইসা দেবগণ। মাঝে বেশ কয়েকদিন দেখা যায়নি নাইসাকে। বেশ কয়েকদিন পর এবার এলেন সামনে। দেখা মিলল স্টারকিডের। তবে একেবারে ঘরোয়া পোশাকে। সঙ্গে মা-কাজল। তবে যে ভিডিয়ো সামনে এল তা যেন আরও একবার বিতর্ককে উস্কে দিল। নাইসা দেবগণ, এখনও তিনি বলিউডে পা রাখেননি। কাজল ও অজয় দেবগণ ভক্তরা বেশ কয়েকদিন ধরে মুখিয়ে রয়েছেন কবে নাইসা পা রাখবেন সিনেদুনিয়ায়। যদিও সেই প্রসঙ্গে নাইসাকে কখনই মুখ খুলতে দেখা যায়নি।
তবে নানা কারণে চর্চার কেন্দ্রে থাকা নাইসা আরও একবার নয়া জল্পনা উস্কে দিলেন। বিমান বন্দর থেকে মা কাজলের সঙ্গে তাঁকে বেরতে দেখা যায়। তবে কাজল একপ্রকার গম্ভীর মুখেই দ্রুত পা চালিয়ে এগিয়ে দেলেন। পিছনে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে মায়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে গেলেন নাইসাও। আর এই ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে নয়া জল্পনা তুঙ্গে।
View this post on Instagram
তবে মা-মেয়ের সম্পর্কে বাড়ছে দূরত্ব? নাইসা দেবগণ ও কাজলকে পাশাপাশি না দেখায় নেটপাড়ায় উস্কে গেল আরও এক বিতর্ক। কেউ লিখলেন, ‘এটা ঐশ্বর্য হলে করতেন না।’ কেউ আবার লিখলেন ‘মা-মেয়ে দুই অহংকারী’। কারও কথায় আবার, ‘আজ নাইসাকে বেশ দুখী লাগছে।’ যদিও সত্যি তাঁদের মধ্যে তেমন কিছু ঘটেছে কি না, সেই বিষয় কোনও ইঙ্গিতই দেননি দেবগণ পরিবার।
