AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিজাইনার পোশাক নয়, অম্বানির বিয়েতে মায়ের শাড়িই পরব: রাইমা

Raima Sen: জোরকদমে চলছে অম্বানীদের প্রাকবিবাহ অনুষ্ঠান। গতকাল ছিল সঙ্গীত। তাতে গান গেয়েছেন মার্কিনী পপ তারকা জাস্টিন বিবার। শুধু কি তাই? রণবীর কাপুর থেকে শুরু করে সারা আলি খান, জাহ্নবী কাপুর থেকে সলমন গোটা বলিউডই হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে।

ডিজাইনার পোশাক নয়, অম্বানির বিয়েতে মায়ের শাড়িই পরব: রাইমা
| Updated on: Jul 06, 2024 | 10:11 PM
Share

আগামী ১৪ জুলাই জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের রিসেপশন। হাজির থাকছে গোটা বলিউড। বলিউড তো বটেই। টলিউডের কারও কারও কাছেও কিন্তু পৌঁছে গিয়েছে আমন্ত্রণ পত্র। তালিকায় আছেন রাইমা সেন। অম্বানীদের বিয়ে বলে কথা? বাকিদের মতো তিনিও কি বেছে নেবেন ডিজাইনার পোশাক? টিভিনাইন বাংলা প্রশ্ন রেখেছিল রাইমার কাছে। অভিনেত্রী সাফ জানান, সে পথে একেবারেই হাঁটছেন না তিনি। বরং তিনি বেছে নিয়েছেন পরিবারের সম্পত্তিকেই। মা মুনমুন সেনের শাড়ি পরেই তিনি যাবেন অনুষ্ঠানে।

জোরকদমে চলছে অম্বানীদের প্রাকবিবাহ অনুষ্ঠান। গতকাল ছিল সঙ্গীত। তাতে গান গেয়েছেন মার্কিনী পপ তারকা জাস্টিন বিবার। শুধু কি তাই? রণবীর কাপুর থেকে শুরু করে সারা আলি খান, জাহ্নবী কাপুর থেকে সলমন গোটা বলিউডই হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে। আগামী ১২ তারিখ বিবাহ বাসর। প্রাকবিবাহতেই এত আয়োজন, বিয়ের দিন কী হতে চলেছে সে দিকেই নজর সকলের। খুশি রাইমাও। কী ঘটতে চলেছে সেখানে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় সকলেই।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?