AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রানির ঠোঁটে ঠোঁট রেখে চুমু, অমিতাভের কাণ্ড দেখে কী করেন অভিষেক?

Bachchan Family: রেগে গিয়েছিলেন জয়া বচ্চনও। প্রশ্ন উঠেছিল হাজারও। বিষয়টা কী, একটু খুলে বলা যাক। অভিষেক বচ্চনের জীবনে তখন রানি মুখোপাধ্যায়ের প্রেম। আর সেই সময়ই পর্দায় ঝড় তুলেছিল রানি অমিতাভের চুমুর দৃশ্য।

রানির ঠোঁটে ঠোঁট রেখে চুমু, অমিতাভের কাণ্ড দেখে কী করেন অভিষেক?
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 6:45 PM
Share

বলিউডের অন্দরে কত কী যে ঘটে। কিছু ঘটনা সামনে আসে। কিছু আবার সময়ের সঙ্গে সঙ্গে চলে যায় অন্ধকারেই। এরকমই এক ঘটনা হল রানি মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত চুমুর দৃশ্য! শোনা যায় কয়েক সেকেন্ডের ওই চুমুর জন্যই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় তাঁর। বাবাকে চুমু খেয়েছেন প্রেমিকা– তা নাকি একেবারেই মেনে নিতে পারেননি অভিষেক! রেগে গিয়েছিলেন জয়া বচ্চনও। প্রশ্ন উঠেছিল হাজারও। বিষয়টা কী, একটু খুলে বলা যাক। অভিষেক বচ্চনের জীবনে তখন রানি মুখোপাধ্যায়ের প্রেম। আর সেই সময়ই পর্দায় ঝড় তুলেছিল রানি অমিতাভের চুমুর দৃশ্য।

২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি এক ছবি মুক্তি পায়। নাম ‘ব্ল্যাক’। পরিচালক সঞ্জয় লীলা ভনসালি। ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভ ও রানির এক দীর্ঘ চুম্বরের দৃশ্য ছিল। যে সে চুম্বন নয়, একেবারে লিপকিস। ওই সময়ে প্রেমিকের বাবার সঙ্গে চুম্বনের দৃশ্য মুখের কথা নয়। ছবি মুক্তি পেতেই ঝড় ওঠে সর্বত্র। ছবিতে দু’জনের অভিনয় অসামান্য, তবে অভিনয়ের থেকেও এই দৃশ্য নিয়ে আলোচনা হতে থাকে বেশি। বলিপাড়া সূত্রে খবর, ব্যাপারটি নাকি মোটেই ভালভাবে নেননি অভিষেক। তাঁর বাবাকেই চুমু খাচ্ছেন রানি! বিষয়টা ভাল লাগেনি তাঁর। আর সেই কারণেই নাকি সম্পর্কে ছেদ পড়ে তাঁদের।

রানি, অভিষেক বা অমিতাভ এই নিয়ে কোনওদিনও মুখ খোলেননি। তবে বলিপাড়ার খবর রানি-অভিষেকের অনেক ব্রেকআপের কারণের মাঝে এটিও একটি কারণ বটে। বর্তমানে তাঁরা দু’জনেই যদিও আলাদা জায়গায় বিবাহিত। অভিষেক বিয়ে করেছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। ওদিকে রানি মুখোপাধ্যায়ও ঘর বেঁধেছেন আদিত্য চোপড়ার সঙ্গে।

Follow Us
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে