AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মেরে মাথা থেঁতলে দিই…’,মহিলা ঘনিষ্টে সইফের ওপর চাপা রাগ অমৃতার

Bollywood Gossip: অমৃতা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তখন তাঁর বয়স ৩৩, সইফ ২১। দুইয়ের মধ্যে প্রেম এতটাই বেড়ে যায় যে তাঁরা সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কেমন ছিল অন্দরমহলের সমীকরণ?

'মেরে মাথা থেঁতলে দিই...',মহিলা ঘনিষ্টে সইফের ওপর চাপা রাগ অমৃতার
| Updated on: Jun 26, 2024 | 4:14 PM
Share

সইফ আলি খান ও অমৃতা সিং, তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ আজও বলিউডের অন্যতম চর্চিত বিষয়। দুইয়ের মধ্যে বিচ্ছেদ হলেও সম্পর্ক চর্চা কমেনি বিন্দুমাত্র। কেরিয়ারের শুরুতে যথন সইফ সবে পা রাখছেন বলিউডে, অমৃতা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তখন তাঁর বয়স ৩৩, সইফ ২১। দুইয়ের মধ্যে প্রেম এতটাই বেড়ে যায় যে তাঁরা সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কেমন ছিল অন্দরমহলের সমীকরণ?

খোদ অমৃতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অভিনেত্রীদের উপস্থিতিতে তাঁর সমস্যা হয়। আর এতে অস্বাভাবিক কিছু নেই। অমৃতার কথায়, সইফ যখন অন্য অভিনেত্রীদের সঙ্গে কাজ করেন, তখন তাঁর কাছে সমস্যার তো বটেই। তিনি এই নিয়ে অশান্তিও করে থাকতেন। বাড়িতে সমস্যা হয়, তাঁরা ঝামেলাও করেন। পাশাপাশি তিনি এও বলেন তাঁর এক এক সময় মনে হয় তিনি ফ্রাইপ্যান দিয়ে সইফের মাথা থেঁতলে দেবেন।

আবার কখনও কখনও দুঃখ পেয়ে কেঁদেও ফেলেন। তবে শেষ পর্যন্ত যে তাঁর সন্দেহও সত্যি প্রমাণিত হয়েছিল, তা কারও জানতে বাকি নেই। কারণ সইফ আলি খান একটা সময়ের পর সিদ্ধান্ত নিয়েছিলেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। তারপরই করিনা কাপুরের সঙ্গে তিনি সংসার পাতেন। যদিও শোনা যায় করিনার সঙ্গে সইফের সম্পর্ক তৈরিতে নাকি সারা আলি খান বহু রকম ভাবে সাহায্য করেছিলেন। ছোট্ট সারা একটি কার্ড বানিয়ে দিয়েছিল। আজ যদিও পরিবারের সকলের সঙ্গে করিনার সম্পর্ক স্বাভাবিক। অমৃতা আর করিনাকে বাদ দিয়ে সংসারের সকলেই একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

Follow Us