AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মায়ের সঙ্গে এ কী আচরণ শাহরুখের? নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা কিং-এর

এর মাঝেই আরও বড় ধাক্কা। হঠাৎই মৃত্যু শয্যায় শাহরুখ খানের মা। মা-বাবাকে ভীষণ ভালবাসতেন তিনি। একাধিক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, প্রতিটা মুহূর্তে তাঁকে অভিভাবকদের অভাব কতটা তারিয়ে নিয়ে বেড়ায়।

মায়ের সঙ্গে এ কী আচরণ শাহরুখের? নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা কিং-এর
| Edited By: | Updated on: Nov 20, 2025 | 1:54 PM
Share

শাহরুখ খান। কেরিয়ারের শুরু থেকেই যাঁর জীবন সংগ্রাম ছিল কঠিন। সুপারস্টার তখন তাঁর কাছে অলিক স্বপ্ন। তিনি কেবল টিকে থাকার লড়াইয়ে ছিলেন ব্যস্ত। যদিও লক্ষ্যে ছিলেন স্থির। শুরুতেই অভাবের সঙ্গে লড়াই। তারপরই পরিবারে একের পর এক মৃত্যু। আঘাত সহ্য করতে পারেননি শাহরুখ খান। ১৯৮১ সালে প্রথম ধাক্কা পান কিং খান। যখন প্রথম জানতে পেরেছিলেন যে তাঁর বাবার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। বাবার চলে যাওয়ার আঘাতে ঘেঙে পড়েছিলেন কিং খান।

তবে এখানেই শেষ নয়, ঝড় আরও বাকি ছিল। এর মাঝেই আরও বড় ধাক্কা। হঠাৎই মৃত্যু শয্যায় শাহরুখ খানের মা। মা-বাবাকে ভীষণ ভালবাসতেন তিনি। একাধিক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, প্রতিটা মুহূর্তে তাঁকে অভিভাবকদের অভাব কতটা তারিয়ে নিয়ে বেড়ায়। তবে মা যখন মৃত্যু শয্যায় তখন আর নিজেকে সামলাতে পারেননি শাহরুখ খান। মাকে রীতিমতো হুমকি দিতে শুরু করেন, তাঁর মা যদি চলে যায় তবে তিনি নিজেকে শেষ করে দেবেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সেই সময় মায়ের সঙ্গে যে ব্যবহারটা তিনি করেছিলেন তা মোটেও মেনে নেওয়ার নয়। আজ তিনি বুঝতে পারেন তা কতটা বোকা-বোকা আচরণ ছিল। তিনি সেই সময় মাকে রীতিমত হুমকি দিয়েছিলেন, বলে দিয়েছিলেন, তিনি কাজ ছেড়ে দেবেন, পড়াশুনা ছেড়ে দেবেন। বোনের যত্ন নেবেন না। খারাপ ছেলে হয়ে যাবেন।

আসলে তিনি চেয়েছিলেন তাঁর মাকে ভয় দেখাতে। মাকে আটকে রাখতে, আগলে রাখতে। কিন্তু শাহরুখ বাস্তব বুঝতে পারেন অনেকটা পরে। মৃত্যু আটকানো যায় না। তাঁর মায়ের তখন যাওয়ারই ছিল। শাহরুখ পরে মুখে হাসি নিয়ে জানিয়েছিলেন, ”মা যেখানেই আছেন ভাল আছেন। কারণ আমি বোনের যত্নও নিয়েছি, পাশাপাশি কাজও করে চলেছি”।

Follow Us