AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎই মেয়ের মৃত্যু সংবাদ, শোনা মাত্র কান্নায় ভেঙে পড়েন তনুজা, তারপর মিরাকেল

Tanuja: মেয়ে কাজলও বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। এখনও দাপটের সঙ্গে বলিউডে কাজ করে চলেছেন তিনি। তবে তাঁর বোন তানিশাও বলিউডে পা রাখার চেষ্টা করেছিলেন। বেশ কয়েকটি ছবিও করেছিলেন তিনি।

হঠাৎই মেয়ের মৃত্যু সংবাদ, শোনা মাত্র কান্নায় ভেঙে পড়েন তনুজা, তারপর মিরাকেল
| Updated on: Sep 02, 2024 | 1:31 PM
Share

অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়, বলিউড থেকে শুরু করে টলিউড, একের পর এক ভাল কাজ করে সকলের নজর কেড়েছেন তিনি। মেয়ে কাজলও বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। এখনও দাপটের সঙ্গে বলিউডে কাজ করে চলেছেন তিনি। তবে তাঁর বোন তানিশাও বলিউডে পা রাখার চেষ্টা করেছিলেন। বেশ কয়েকটি ছবিও করেছিলেন তিনি। ঝলক দিখলা যা রিয়্যালিটি শোয়ে দেখা গেল তাঁকে। সেখানেই সকলের নজড় কাড়লেন অভিনেত্রী। কথা প্রসঙ্গে শেয়ার করলেন তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, যার জন্য প্রথম ছবির শুটই আটকে গিয়েছিলেন দীর্ঘ ১ বছরের জন্য? তাঁর প্রথম ছবি SSSHHHH। এই ছবির শুটের জন্য তিনি পাড়ি দিয়েছিলেন মানালিতে। সেখানে সঙ্গে ছিলেন তাঁর গোটা টিম। হঠাৎই এক দুর্ঘটনার মুখোমুখি হয় তাঁদের গাড়ি।

যেখানে সকলেই কম বেশি আহত হয়েছিলেন। আঘাত পেয়েছিলেন তানিশও। তবে সমস্যা হয়, তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন। যার ফলে তিনি কোমাতে চলে গিয়েছিলেন। তাঁর মা অর্থাৎ তনুজা মুখোপাধ্যায়ের কাছে খবর পৌঁছায় তিনি মারা গিয়েছেন। পরিবারে মুহুর্তে শোকের ছাড়া নেমে আসে। কেঁদে ওঠেন তনুজা। তবে নাহ, তেমনটা ঘটেনি। বেঁচে ছিলেন তানিশা। তবে ডাক্তার জানিয়েছিলেন তিনি আর ছবি করতে পারবেন না। ঠিক হতে তানিশার লেগে গিয়েছিলেন টানা এক বছর। তবে আশ্চর্যের বিষয় হল, তিনি ছবির কাজ শেষ করেছিলেন। কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কার মুখে পড়তে হয় কাজলের বোনকে। সেই সময় খবরে খবরে ভাইরাল হয়ে গিয়েছিল এই দুর্ঘটনা। সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তানিশার স্বাস্থ্যের খবর। সেই কঠিন লড়াই কাটিয়ে আবারও ফিরেছেন তিনি। পরিবারের সকলকে ধন্যবাদও জানান অভিনেত্রী।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া