AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ঠাকুরদার সম্পত্তিতে জন্মসূত্রে অধিকার নেই নাতির, বড় রায় সুপ্রিম কোর্টের

Supreme Court on property: ১৯৯৭ সালে এক নাবালক হিসেবে মামলা দায়ের করেছিলেন মামলাকারী। মায়ের মাধ্যমে মামলাটি করেছিলেন তিনি। তিনি ১,৮১১ স্কোয়ারফুট একটি সম্পত্তির অর্ধেকের অধিকার পাওয়ার দাবি জানিয়েছিলেন। তিনি দাবি করেন যে, সম্পত্তিটি মূলত তাঁর ঠাকুরদা এন রামকৃষ্ণের মালিকানাধীন ছিল। সেই সূত্রে তাঁর বাবা ও তাঁর অধিকার আছে।

Supreme Court: ঠাকুরদার সম্পত্তিতে জন্মসূত্রে অধিকার নেই নাতির, বড় রায় সুপ্রিম কোর্টের
Image Credit: Getty Image
| Updated on: Nov 10, 2026 | 6:16 PM
Share

নয়া দিল্লি: পারিবারিক সম্পত্তিতে নাতির উত্তরাধিকার নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। দাদুর থেকে বাবার পাওয়া সম্পত্তির অধিকার নিয়ে মামলা করেছিলেন ছেলে। সেই মামলাতেই হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে রায় দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চে ছিল মামলার শুনানি।

কী সেই মামলা?

১৯৯৭ সালে এক নাবালক হিসেবে মামলা দায়ের করেছিলেন মামলাকারী। মায়ের মাধ্যমে মামলাটি করেছিলেন তিনি। তিনি ১,৮১১ স্কোয়ারফুট একটি সম্পত্তির অর্ধেকের অধিকার পাওয়ার দাবি জানিয়েছিলেন। তিনি দাবি করেন যে, সম্পত্তিটি মূলত তাঁর ঠাকুরদা এন রামকৃষ্ণের মালিকানাধীন ছিল। সেই সূত্রে তাঁর বাবা ও তাঁর অধিকার আছে। আপস মামলার মাধ্যমে আবেদনকারীর বাবা ওই সম্পত্তির অধিকারী হয়। সেই সম্পত্তি ১৯৯৭ সালে বিক্রি করে দেওয়ার পর বিবাদের সূত্রপাত হয়।

হিন্দু উত্তরাধিকার আইনের ধারা ৮ অনুযায়ী, আপিল আদালত জানায় যে, বাবা উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির একক মালিক হয়ে যায় এবং তাতে তাঁর নিজের ছেলের কোনও জন্মগত অধিকার থাকে না। আদালত আরও জানায় যে, হিন্দু উত্তরাধিকার আইনের ধারা ৬ এখানে প্রযোজ্য হবে না, কারণ ভাগ আগেই করা হয়েছিল। মূল মালিকের উত্তরাধিকারীরা তাঁদের নিজ নিজ অংশের একচ্ছত্র মালিক হয়ে গিয়েছেন। হাইকোর্ট জানায় যে, জন্মসূত্রে কোনও অধিকার নেই আবেদনকারীর।

কী বলছে সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে, হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-র ধারা ৮ অনুযায়ী বাবা তাঁর বাবার (ঠাকুরদা) কাছ থেকে যে সম্পত্তি উত্তরাধিকারসূত্রে লাভ করেন, সেই সম্পত্তিতে পুত্রের জন্মসূত্রে কোনও অধিকার থাকে না। বিশেষ করে যখন সম্পত্তিটি আগেই ঠাকুরদার আইনি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ করা হয়ে গিয়েছে।

শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে, যখন কোনও হিন্দু ব্যক্তি মারা যান, তখন তাঁর সম্পত্তি আইন অনুযায়ী নির্দিষ্ট প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের কাছে যায়। আদালত উল্লেখ করেছে যে পুত্র এবং মৃত পুত্রের পুত্রকে প্রথম শ্রেণিভুক্ত (Class I) উত্তরাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু জীবিত পুত্রের পুত্রকে এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে, একজন নাতি তাঁর দাদার সম্পত্তিতে কেবল এই যুক্তিতে জন্মগত অধিকার দাবি করতে পারে না যে তাঁর পিতা সেটি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।

আদালতের পর্যবেক্ষণ:

প্রথম শ্রেণির উত্তরাধিকারী হিসেবে পুত্রের পুত্রের বা নাতির কোনও উল্লেখ নেই। তাই তিনি এই আইনের অধীনে তাঁর দাদার সম্পত্তিতে কোনও অধিকার পেতে পারেন না। এই মামলার ক্ষেত্রে আবেদনকারীর দাদা এন রামকৃষ্ণের মৃত্যুর পর, ১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইনের ধারা ৮ অনুযায়ী সম্পত্তি তাঁর সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ হয়। আবেদনকারীর বাবা তাঁর ভাগে আসা সম্পত্তির একক মালিক হয়ে যান।

Follow Us