AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: ভাইফোঁটার আগে চাহিদা তুঙ্গে বাঁকুড়ার জি আই স্বীকৃতি প্রাপ্ত মেচা সন্দেশের

Beliatore Mecha Sandesh: বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর বেলিয়াতোড়ে সার দিয়ে একের পর এক মেচার দোকান। দোকানের শোকেশে ট্রে তে থরে থরে সাজানো মুচমুচে মেচা সন্দেশ। বেলিয়াতোড়ের মেচা সন্দেশের ইতিহাস বেশ পুরানো। সম্প্রতি বেলিয়াতোড়ের বিশেষ এই সন্দেশ গ্লোবাল ইন্ডিকেশানের স্বীকৃতিও পেয়েছে। আর তাতেই সারা বছর ধরে এই মেচা সন্দেশের বেশ ভালো চাহিদা থাকে।

Bankura: ভাইফোঁটার আগে চাহিদা তুঙ্গে বাঁকুড়ার জি আই স্বীকৃতি প্রাপ্ত মেচা সন্দেশের
বাঁকুড়ার মেচা সন্দেশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2026 | 6:17 PM
Share

বাঁকুড়া: ভাইফোঁটা। আর সেই ভাইফোঁটাতে বাঁকুড়া সহ আশপাশের জেলার ভাইদের পাতে আর পাঁচটা মিষ্টির সঙ্গে অন্তত একটা হলেও বেলিয়াতোড়ের মেচা সন্দেশ থাকবে এমনটাই দস্তুর। আর তার ফলে ভাইফোঁটার আগে বেলিয়াতোড়ের দোকানে দোকানে এখন ভাই বোনেদের উপচে পড়া ভিড়।

বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর বেলিয়াতোড়ে সার দিয়ে একের পর এক মেচার দোকান। দোকানের শোকেশে ট্রে তে থরে থরে সাজানো মুচমুচে মেচা সন্দেশ। বেলিয়াতোড়ের মেচা সন্দেশের ইতিহাস বেশ পুরানো। সম্প্রতি বেলিয়াতোড়ের বিশেষ এই সন্দেশ গ্লোবাল ইন্ডিকেশানের স্বীকৃতিও পেয়েছে। আর তাতেই সারা বছর ধরে এই মেচা সন্দেশের বেশ ভালো চাহিদা থাকে।

ভাইফোঁটার আগে সেই চাহিদা হয় আকাশচুম্বী। ভাইফোঁটায় বোনেরা যাতে ভাইদের প্লেট হরেক রকম মেচায় সাজিয়ে তুলতে পারে তারজন্য চেষ্টার কসুর করেন না মেচা প্রস্তুতকারকেরা। সারা বছর ক্ষীরের মেচা ও ঘিয়ে ভাজা মেচা বিক্রি করা হলেও এই সময় ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বেলিয়াতোড়ের মেচা প্রস্তুতকারকেরা তৈরী করেন তুলনামূলক কম মিষ্টির মেচা, কাজু মেচা সহ হরেক রকমের মেচা। ভাইফোঁটার আগে সেই মেচা কিনতে স্থানীয়রা তো বটেই দোকানে দোকানে ভিড় জমান আশপাশের জেলার ভাই ও বোনেরা।

ভাইফোঁটাতে মেচার বাড়তি এই চাহিদা মেটাতে রীতিমত কালঘাম ছোটে মেচা বিক্রেতাদেরও। রাতদিন এক করে মেচার দোকানগুলিতে চলছে মেচা তৈরীর কাজ। কাঁচামালের মূল্য বৃদ্ধিতে গত কয়েক বছরে মেচা সন্দেশের দাম একটু বেড়েছে ঠিকই, কিন্তু ভাইফোঁটাতে ভাইয়ের প্লেটে মেচা সাজিয়ে দেওয়ার তৃপ্তির কাছে তা যে বোনেদের কাছে কিছুই নয় বেলিয়াতোড়ের মেচার দোকানগুলিতে উপচে পড়া ভিড় যেন সেকথাই প্রমাণ করছে।

Follow Us