AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi ad controversy: ‘ইচ্ছেমতো পোশাক পরতে ওঁকে কে আটকেছে?’ কৃতি শ্যাননের সাজ বিতর্কে এবার উল্টো সুর কঙ্গনার

Kangana Ranaut: রাখির বিজ্ঞাপনে কৃতি শ্যাননের সাজ নিয়ে তুলকালাম। বিতর্ক এতটাই বেড়ে যায় যে সংশ্লিষ্ট সংস্থা শেষমেশ বিজ্ঞাপনটি তুলে নেয়। কঙ্গনা রানাওয়াতের ‘বিকিনি’ মন্তব্যের পর পালটা উত্তর দেন কৃতিও। তবে কৃতি শ্যাননের সাজ বিতর্কে এবার উল্টো সুর কঙ্গনার।

Rakhi ad controversy: ‘ইচ্ছেমতো পোশাক পরতে ওঁকে কে আটকেছে?’ কৃতি শ্যাননের সাজ বিতর্কে এবার উল্টো সুর কঙ্গনার
কী বলেছেন তিনি?
| Updated on: Aug 27, 2026 | 11:04 AM
Share

কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবং কৃতি শ্যানন (Kriti Sanon)—বলিউডের এই দুই নায়িকার কথার লড়াই এখন নেটপাড়ায় তুঙ্গে। একটি গয়না প্রস্তুতকারী সংস্থার রাখির বিজ্ঞাপনে কৃতির পোশাক দেখে সরাসরি তোপ দেগেছিলেন কঙ্গনা। তবে বিতর্কের কয়েক দিন পর এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন,  “ছবিতে ওঁর পোশাক যেমন থাকে, তাতে নিজের ইচ্ছেমতো পরতে ওঁকে কে আটকেছে? কার কী এসে যায়?” এর সঙ্গেই বিজেপি সাংসদ তথা অভিনেত্রীর সংযোজন, “রাখি বন্ধনের দিনে একজন নারী নিজের পছন্দমতো যে কোনও পোশাক পরতেই পারেন।”

বিতর্কের সূত্রপাত হয়েছিল বিজ্ঞাপনে কৃতির ব্র্যালেট ও স্কার্ট পরা সাজ নিয়ে। সোশাল মিডিয়ায় ট্রোলের মাঝেই ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা লেখেন, “নারী হওয়া দারুণ ব্যাপার। আমাদের আলমারিভর্তি হরেক রকমের পোশাক। সেখানে এত বিকল্প থাকতে কেন অন্তর্বাস বা বিকিনি পরে ভাইকে রাখি পরাবেন? বিজ্ঞাপনটা দেখতে সত্যিই অদ্ভুত লাগছে!”

চুপ থাকেননি কৃতিও। ইনস্টাগ্রামে কড়া জবাব দিয়ে অভিনেত্রী লেখেন, “উৎসবের আসল রূপ পোশাকে থাকে না, থাকে ঐতিহ্য আর অনুভূতির মধ্যে। নারীদের কী পরা উচিত, তা বলা আমরা কবে বন্ধ করব? পোশাকের ঝুল দিয়ে সংস্কৃতি মাপা যায় না। সংস্কৃতি থাকে মানুষের মনে, পোশাকে নয়।” তিনি আরও লেখেন, “রাখিবন্ধন হল সুরক্ষার প্রতিশ্রুতি। আমি আর আমার বোন একে অপরকে রাখি পরাই। আর আমাদের এই ভালোবাসা পোষ্যদের জন্যও রয়েছে।”

বিতর্ক এতটাই বেড়ে যায় যে সংশ্লিষ্ট সংস্থা শেষমেশ বিজ্ঞাপনটি তুলে নেয়। সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, “ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং লোকোৎসবের প্রতি আমাদের অসীম শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। একটি ব্র্যান্ড হিসেবে আমরা সবসময় পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উদযাপনে বিশ্বাসী। এবার সেই ভালোবাসার পরিধি বাড়িয়ে বাড়ির পোষ্যদেরও উদযাপনের অংশ করতে চেয়েছিলাম আমরা। তবে দেশের গণআবেগ ও ঐতিহ্যকে সম্মান জানিয়েই আমরা এই বিজ্ঞাপনটি সমস্ত ডিজিটাল ও প্রচার মাধ্যম থেকে সরিয়ে নিচ্ছি।” সব মিলিয়ে, দুই নায়িকার এই মন্তব্য এখন নেটপাড়ায় জোর চর্চায়।

Follow Us