AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Bangla Conclave: ১০০ দিনে কতটা বদলাল বাংলা? জানাবেন খোদ CM, নজর রাখুন টিভি ৯-এ

আগামীর পরিকল্পনা কী? সব থেকে বেশি জোর কীসের উপর? টিভি ৯ বাংলার সব থেকে বড় ইভেন্ট হচ্ছে পাঁচতারা হোটেলে। আর সেখানে এখন চাঁদের হাট। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে হেভি ওয়েট মন্ত্রী ও বিশিষ্টরা। সঙ্গে থাকছেন টিভি ৯ নেটওয়ার্কের MD ও CEO। রাজ বদলের একশো দিন। চোখ রাখুন টিভি ৯ বাংলায়।

TV9 Bangla Conclave: ১০০ দিনে কতটা বদলাল বাংলা? জানাবেন খোদ CM, নজর রাখুন টিভি ৯-এ
নজর থাকুক টিভি ৯Image Credit: Tv9 Bangla
| Updated on: Aug 27, 2026 | 9:42 AM
Share

পনেরো বছর পর পালাবদল। আর সেই পালা বদলের ১০০ দিন। প্রতিশ্রুতি-পরিকল্পনা থেকে কাজ। কী পেল বাংলা? কতটা প্রতিশ্রুতি পূরণ হল? এখনও খামতিই বা কীসে রয়ে গেল? কতটা বদলেছে প্রশাসন? আগামীর পরিকল্পনা কী? সব থেকে বেশি জোর কীসের উপর? টিভি ৯ বাংলার সব থেকে বড় ইভেন্ট হচ্ছে পাঁচতারা হোটেলে। আর সেখানে এখন চাঁদের হাট। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে হেভি ওয়েট মন্ত্রী ও বিশিষ্টরা। সঙ্গে থাকছেন টিভি ৯ নেটওয়ার্কের MD ও CEO। রাজ বদলের একশো দিন। চোখ রাখুন টিভি ৯ বাংলায়।

কে কে উপস্থিত হচ্ছেন?

টিভি ৯ বাংলার মেগা কনক্লেভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও থাকছেন সৃজিত মুখোপাধ‍্যায়, বিবৃতি চট্টোপাধ‍্যায়, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ‍্যায়। এখানেই শেষ নয়, থাকছেন মমতা শঙ্কর, রাতুল শঙ্কর, সৌরসেনী মৈত্র, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ‍্যায়, হিরণ চট্টোপাধ‍্যায়, তন্ময় বোস, পাপিয়া অধিকারী,শর্বরী মুখোপাধ‍্যায়, সৌমিক সেন, ঋদ্ধি ব‍্যানার্জি বিক্রম চট্টোপাধ‍্যায়।

কনক্লেভে থাকছেন কোন কোন মন্ত্রী?

উপস্থিত থাকছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পরিহবণ মন্ত্রী অর্জুন সিং, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, থাকছেন শঙ্কর ঘোষ, ইন্দ্রনীল খাঁ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, দুধকুমার মণ্ডল, অগ্নিমিত্রা পাল

Follow Us