AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গা বাঁচিয়ে চলার স্বভাব ছাড়ুন’, আর্টিস্টস ফোরামকে তুলোধোনা সুদীপার

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ২৯ মার্চ এই ঘটনা ঘটে যাওয়ার পর ১ এপ্রিল একটা বিবৃতি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম-এর তরফে। সেখানে কেন এমনভাবে রাহুলের মৃত্যু হল, তা জানতে চাওয়া হয়েছে প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর কাছে। যদিও সেই বিবৃতিতে কোনও স্বাক্ষর নেই। ফোরামের তরফে ক্ষতিপূরণের দাবি তোলা হয়নি।

'গা বাঁচিয়ে চলার স্বভাব ছাড়ুন', আর্টিস্টস ফোরামকে তুলোধোনা সুদীপার
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 2:25 PM
Share
‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ২৯ মার্চ এই ঘটনা ঘটে যাওয়ার পর ১ এপ্রিল একটা বিবৃতি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম-এর তরফে। সেখানে কেন এমনভাবে রাহুলের মৃত্যু হল, তা জানতে চাওয়া হয়েছে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাছে। যদিও সেই বিবৃতিতে কোনও স্বাক্ষর নেই। ফোরামের তরফে ক্ষতিপূরণের দাবি তোলা হয়নি।
এই প্রসঙ্গে সঞ্চালক, অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় এবার সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন। সুদীপা লিখলেন, ”রাহুলকে শ্রদ্ধা আর সমবেদনা জানানোর নামে-গা বাঁচিয়ে চলার স্বভাবটা এবার ছাড়ুন…আপনারা একটা স্বশাসিত ফোরাম চালান, উত্তরাধিকারে পাওয়া আলুর গোডাউন নয়। কোথায় গেল আগের সেই সাহস, আর দাপট যার সামনে প্রযোজকরা পর্যন্ত,
মাথা নোয়াতে বাধ্য হতেন? বেণুদা (সব্যসাচী চক্রবর্তী), অরিন্দমদা-দের (অরিন্দম গঙ্গোপাধ্যায়) মতো সাহসী মানুষদের চাই।
আর্টিস্টস ফোরাম-এর সিগনেচার ছাড়া, স্ট্যাম্প ছাড়া ওই লেখার কোনও আইনি মূল্য নেই ।
এক কাজ করুন? ব্যাপারটা আরও চুপিচুপি হয়ে যাবে। এগজিকিউটিভ বডির সবাই এক এক করে, রাহুলের বাড়ির নীচে একটা করে বেনামী প্রতিবাদের চিঠি রেখে দিয়ে আসুন । ব্যস!… সাপও মরল,আবার লাঠিও ভাঙলো না….বিবেক- টিবেক বেশি প্রশ্ন করলে, ওই চিঠি দেখিয়ে দেবেন । আর, প্রযোজকের বিষনজর থেকেও বাঁচা যাবে । কেমন ?”
সুদীপার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দেয়নি শিল্পীদের ফোরাম। ঠিক কত দিনের মধ্যে প্রযোজনা সংস্থাকে জবাবদিহি করতে হবে, তা স্পষ্ট করে লিখে দেওয়া হয়নি বিবৃতিতে। তা নিয়েও কিছু শিল্পী ক্ষোভ প্রকাশ করেছেন।

Follow Us
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
মমতার হয়ে হয়ে প্রচারে ববি, মর্নিংওয়াকারদের সঙ্গে জনসংযোগ
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
তৃণমূলের দেখানো পথে এবার SUCI-ও, দেখুন ভিডিয়ো
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
নির্বাচন কমিশনের অফিসে পেটি-পেটি বাক্সে ফর্ম-৬? ভিডিয়ো পোস্ট অভিষেকের
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
কোনও সমাজ বিরোধী কার্যকলাপ বরদাস্ত নয়: নির্বাচন কমিশন
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
গুজারাটিদের নিয়ে মহুয়ার মন্তব্য, ভবানীপুরে বেকায়দায় TMC?
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা
দুর্গাপুরে কীভাবে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ হল? জানালেন মমতা