AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weight Loss Drink: ৩ মশলায় তৈরি এই গুঁড়ো জলে মিশিয়ে খেলে জিমে যাওয়ার দরকার পড়বে না, ১ মাসে কমবে ৫ কেজি

Spice for Weight Loss: বেড়ে যাওয়ার ওজনকে কমাতে গেলে নাকানি-চোবানি খেতে হয়। আবার ওজন না কমিয়েও কোনও উপায় নেই। যেহেতু ওবেসিটির হাত ধরেই ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যানসারের মতো রোগ শরীরে বাসা বাঁধে। শরীরের বাড়তি মেদ ঝরাতে গেলে জিমে গিয়ে ঘামও ঝরাতে হয়।

Weight Loss Drink: ৩ মশলায় তৈরি এই গুঁড়ো জলে মিশিয়ে খেলে জিমে যাওয়ার দরকার পড়বে না, ১ মাসে কমবে ৫ কেজি
| Updated on: Jul 13, 2024 | 11:24 AM
Share

বেড়ে যাওয়ার ওজনকে কমাতে গেলে নাকানি-চোবানি খেতে হয়। আবার ওজন না কমিয়েও কোনও উপায় নেই। যেহেতু ওবেসিটির হাত ধরেই ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যানসারের মতো রোগ শরীরে বাসা বাঁধে। শরীরের বাড়তি মেদ ঝরাতে গেলে জিমে গিয়ে ঘামও ঝরাতে হয়। আবার বুঝেশুনে খাবারও খেতে হয়। তবে, এমন একটি পানীয় রয়েছে, যাতে চুমুক দিলে জিম করার দরকার পড়বে না। হেঁশেলে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানানো যায় এই পানীয়। এতে যেমন ওজন কমবে, তেমনই রোগবালাই থেকেও দূরে থাকতে পারবেন।

জিরে: জিরের প্রকৃতি ঠান্ডা এবং এটি পেটের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অ্যাসিডিটি, ফোলাভাব ও বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে জিরে। জিরে মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট পোড়াতে সাহায্য করে।

মৌরি: মৌরি হজমজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। মূলত, হজম স্বাস্থ্য ভাল থাকলে ওজন কমানো অনেক সহজ হয়। মৌরির মধ্যে ফাইবার রয়েছে, যা ওজন কমাতেও সাহায্য করে। এছাড়া মৌরির মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল রক্তকে পরিষ্কার করে, কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে মৌরি।

দারুচিনি: এই মশলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখে। পিসিওডি, ডায়াবেটিসের মতো সমস্যায় ওজন কমাতে সাহায্য করে দারুচিনি। এই মশলা দেহে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। এই তিন মশলা দিয়ে পানীয় বানিয়ে খেলে ওজন কমানো যায়।

যে পানীয় ওজন কমায়-

অল্প আঁচে দারুচিনি, মৌরি ও জিরে ভেজে নিন। এবার এই মশলাগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। ঈষদুষ্ণ জলে এক চামচ করে এই মশলার গুঁড়ো মিশিয়ে পান করুন। এই পানীয় আপনাকে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। টানা এক মাস এই পানীয় খেলেই আপনার দেহের ওজন কমবে। এতে আলাদা করে আর ব্যায়াম করার দরকার পড়বে না।

Follow Us