AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haroa News: কলকাতায় নিয়ে যেতে হবে রোগীকে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভাড়া দরাদরি করতে গিয়েই সব শেষ!

Haroa Patient Death: মৃতের নাম বজলুর রহমান কাজী। তিনি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভয়দা এলাকার বাসিন্দা। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের দাবি, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার কোনও হাসপাতালে স্থানান্তরের করার পরামর্শ দেন চিকিৎসকেরা।

Haroa News: কলকাতায় নিয়ে যেতে হবে রোগীকে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভাড়া দরাদরি করতে গিয়েই সব শেষ!
হাড়োয়ার খবরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 17, 2026 | 8:19 AM
Share

হাড়োয়া: অ্যাম্বুল্যান্সের ভাড়া নিয়ে দরাদরি। আর সেই দরাদরির জেরেই কি শেষপর্যন্ত প্রাণ হারাতে হল ৫৭ বছরের এক ব্যক্তিকে? এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাড়োয়ায়। পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্সের দর কষাকষির জন্য রোগীকে কলকাতা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর তার জেরেই বেঘোরে প্রাণ হারান ওই রোগী।

মৃতের নাম বজলুর রহমান কাজী। তিনি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভয়দা এলাকার বাসিন্দা। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের দাবি, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার কোনও হাসপাতালে স্থানান্তরের করার পরামর্শ দেন চিকিৎসকেরা।

পরিবারের অভিযোগ, চিকিৎসকদের পরামর্শ মেনে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু অ্যাম্বুল্যান্সের ভাড়া নিয়ে চালকের সঙ্গে রোগীর পরিবারের সদস্যদের দরাদরি শুরু হয়। পরিবারের তরফে ভাড়া কিছুটা কমানোর অনুরোধ জানানো হলেও তাতে রাজি হননি চালক। ভাড়া নিয়ে এই টানাপোড়েনের জেরেই শেষ পর্যন্ত রোগীকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ।

পরিবারের দাবি, এরপরই মৃত্যু হয় বজলুর রহমান কাজীর। যদিও এখনও পর্যন্ত অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি পরিবার। তবে ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য, অ্যাম্বুল্যান্সের ভাড়া নিয়ে দরাদরির কারণে আর কোনও রোগীকে যেন এভাবে প্রাণ হারাতে না হয়।

এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করাই যখন জরুরি, তখন ভাড়া নিয়ে দরাদরি কি সেই পথে বাধা হয়ে দাঁড়াল? অ্যাম্বুল্যান্সের ভাড়া কি তবে রোগীর জীবনের থেকেও বড়? পরিবারের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অ্যাম্বুল্যান্সের ভাড়া নিয়ে বিবাদের সঙ্গে রোগীর মৃত্যুর সরাসরি যোগ ছিল কি না, তা তদন্তসাপেক্ষ।

Follow Us