AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Motion Sickness: বেড়াতে গেলেই বমি বমি ভাব, মাথা ঘোরে? এই ঘরোয়া টোটকা কাজে লাগালেই মিলবে স্বস্তি

গাড়ি, বাস বা ট্রেনে চড়লেই মাথা ঘোরে, বমি বমি ভাব কিংবা গা গোলানো শুরু হয়। ফলে সফরের মজা ফিকে হয়ে যায় এক নিমেষে। ওষুধ খাওয়ার আগে চাইলে ভরসা রাখা যায় কয়েকটি সহজ ঘরোয়া উপায়ের উপর।

Motion Sickness: বেড়াতে গেলেই বমি বমি ভাব, মাথা ঘোরে? এই ঘরোয়া টোটকা কাজে লাগালেই মিলবে স্বস্তি
বেড়াতে গেলেই বমি বমি ভাব, মাথা ঘোরে? এই ঘরোয়া টোটকা কাজে লাগালেই মিলবে স্বস্তি
| Updated on: Sep 13, 2025 | 8:04 PM
Share

পুজোর ছুটিতে অনেকেই বেরিয়ে পড়েন দূরে কোথাও। ভ্রমণের আনন্দ, উত্তেজনা মাঝেমধ্যেই মাটি হয়ে যায় মোশন সিকনেসে। গাড়ি, বাস বা ট্রেনে চড়লেই মাথা ঘোরে, বমি বমি ভাব কিংবা গা গোলানো শুরু হয়। ফলে সফরের মজা ফিকে হয়ে যায় এক নিমেষে। ওষুধ খাওয়ার আগে চাইলে ভরসা রাখা যায় কয়েকটি সহজ ঘরোয়া উপায়ের উপর। এগুলো শুধু শরীরকে স্বস্তি দেয় না, ভ্রমণকেও করে তোলে অনেকটা হালকা ও আনন্দময়।

কোন ঘরোয়া টিপস কাজে লাগাবেন? নিম্নে আলোচনা করা হল—

  • আদা চিবিয়ে নিন – আদা প্রাকৃতিক অ্যান্টি-নসিয়া হিসেবে কাজ করে। সফরে বেরোনোর আগে বা মাঝপথে ছোট্ট এক টুকরো আদা চিবিয়ে খেলে আরাম পাওয়া যায়।
  • লেবুর রস ও লবণ – সামান্য লেবুর রসের সঙ্গে এক চিমটে লবণ মিশিয়ে খেলে বমি ভাব কমে যায়। চাইলে লেবুর টুকরো মুখে দিয়ে রাখতে পারেন।
  • পুদিনা পাতা – পুদিনার সতেজ গন্ধ আরাম দেয়। কয়েকটি পাতা চিবিয়ে নিন অথবা পুদিনা চা পান করতে পারেন।
  • ঠান্ডা জল চুমুক দিয়ে খাওয়া – বারবার অল্প অল্প করে ঠান্ডা জল খেলে পেট শান্ত থাকে এবং অস্বস্তি কমে।
  • হালকা শুকনো খাবার – খালি পেটে সফর করলে গা বেশি গোলায়। তাই যাত্রার আগে হালকা বিস্কুট বা শুকনো খাবার খেয়ে নিন।
  • সঠিক আসন বেছে নিন – গাড়ির সামনের সিটে বা জানালার পাশে বসলে ঝাঁকুনি ও বায়ুপ্রবাহের কারণে অস্বস্তি কম হয়।

উপরিল্লিখিত কোনও টোটকা কাজে না দিলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টি-মোশন সিকনেস ট্যাবলেট খেয়ে নেওয়া ভাল।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য