AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gemini Horoscope: অর্থ সংক্রান্ত লেনদেন সাবধানে করুন, আজকের দিনটা কেমন কাটতে চলেছে?

Rashifal Today: আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে, তা জানতে আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে, দেখে নেওয়া যাক একঝলকে...

Gemini Horoscope: অর্থ সংক্রান্ত লেনদেন সাবধানে করুন, আজকের দিনটা কেমন কাটতে চলেছে?
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 10:52 AM
Share

আপনার আজকের দিনটি কেমন যাবে? মিথুন রাশির জাতকদের এই দিনে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে আপনার দিনটি শুভ হয়। এছাড়া কোন বিষয়ের খেয়াল রাখলে আপনি সহজেই ক্ষতি এড়াতে পারবেন। পাশাপাশি আজকে কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আজ কোন রং, কোন সংখ্যা এবং কোন অক্ষরটি আপনার জন্য শুভ। চলুন জেনে নেওয়া যাক আজকের মিথুন রাশিফল।

মিথুন রাশিফল

প্রতিদিনের ব্যস্ত রুটিন থেকে মুক্তি পেতে আপনার মন অনুযায়ী কাজ করাও গুরুত্বপূর্ণ। কোনও ধর্মীয় স্থানে বা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কিছুটা সময় কাটান। এটি আপনাকে ইতিবাচক শক্তি দেবে। এর সঙ্গে, এটি আপনাকে জীবনের ইতিবাচক দিকগুলির সঙ্গেও পরিচয় করিয়ে দেবে।

স্বার্থপর সম্পর্কের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। অর্থ সংক্রান্ত লেনদেনের কারণে সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। পাশাপাশি পরিবারের সদস্যদের চাহিদার দিকেও খেয়াল রাখুন।শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি খুব বেশি উদাসীন হওয়া ঠিক নয়।

ব্যবসা সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না। এমনকি অংশীদারিত্ব সংক্রান্ত কাজেও পুরনো বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি হতে দেবেন না। যে কোনও সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করুন। চাকরিজীবীদের উপর অতিরিক্ত কাজের চাপ থাকবে।

প্রেম- দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো বিষয়ে অভিযোগ করা ঠিক নয়। পরিবার ব্যবস্থায় যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

সতর্কতা- স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা বাড়তে পারে। আপনার নিয়মিত চেকআপ করানো ভাল হবে।

শুভ রং– ক্রিম

শুভ অক্ষর– অ

শুভ নম্বর– ৩

লেখক সম্পর্কে: ডাঃ অজয় ​​ভাম্বি জ্যোতিষশাস্ত্রে এক পরিচিত নাম। ডাঃ ভাম্বি নক্ষত্র ধ্যানের একজন বিশেষজ্ঞ এবং নিরাময়কারীও। জ্যোতিষী হিসেবে পণ্ডিত ভাম্বির খ্যাতি সারা বিশ্বে ছড়িয়েছে। তিনি ইংরেজি ও হিন্দি ভাষায় অনেক বই লিখেছেন। এছাড়াও, তিনি অনেক ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদপত্র এবং ম্যাগাজিনের জন্য নিবন্ধ লেখেন। তাঁর সাম্প্রতিক বই ‘Planetary Meditation – A Cosmic Approach in English’ খুব বিখ্যাত হয়েছে। থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী তাঁকে ব্যাংককে ‘ওয়ার্ল্ড আইকন অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করেন। তিনি সর্বভারতীয় জ্যোতিষ সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও পেয়েছেন।