AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেনারেল সিটে গাদাগাদি করে বসাই তো অলিখিত নিয়ম, প্রতিবাদ করতেই কি না এমন কাণ্ড…রক্তে ভিজল যাত্রীরা

Begumpura Express: ট্রেনের যাত্রীরাই আরপিএফ-কে খবর দেয়। তারা এসে আহত যাত্রীদের উদ্ধার করে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা তৌহিদকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

জেনারেল সিটে গাদাগাদি করে বসাই তো অলিখিত নিয়ম, প্রতিবাদ করতেই কি না এমন কাণ্ড...রক্তে ভিজল যাত্রীরা
প্রতীকী চিত্র।Image Credit: PTI
| Updated on: Dec 06, 2024 | 10:25 AM
Share

লখনউ: ট্রেনে বসার সিট নিয়ে বচসা। ঝগড়ার মাঝেই চলল ছুরি। ছুরিকাঘাতে মৃত ১। আহত আরও ২ জন। ঘটনাটি ঘটেছে বেগমপুরা এক্সপ্রেসে। চলন্ত ট্রেনেই এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

জানা গিয়েছে, জম্মু তাওয়াই থেকে বারাণসীগামী ট্রেন বেগমপুরা এক্সপ্রেস লখনউ স্টেশনে ঢুকতেই এই ঘটনা ঘটে। তৌহিদ নামক এক যুবক লখনউ থেকে ট্রেনের জেনারেল কামরায় ওঠে। সেখানে একটি সিটে ইতিমধ্যেই চার যুবক বসা ছিলেন। তাদের মাঝেই ওই সিটে তৌহিদ বসার চেষ্টা করলে, বচসা শুরু হয়ে যায়।

তৌহিদ তাঁর ভাইদের ফোন করে ডাকে। পরের স্টেশন নিখালগড় থেকেই কয়েকজন ওঠে। আবার নতুন করে বচসা শুরু হয়। এরমধ্যেই ছুরি বের করে অভিযুক্তরা। বচসার মাঝেই চালিয়ে দেয় ছুরি। এলোপাথাড়ি একের পর এক কোপ বসায়। গুরুতর জখম হয় তৌহিদ ও তাঁর দুই ভাই।

ট্রেনের যাত্রীরাই আরপিএফ-কে খবর দেয়। তারা এসে আহত যাত্রীদের উদ্ধার করে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা তৌহিদকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।  বেগমপুরা এক্সপ্রেস থেকেই চার অভিযুক্তকে আটক করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।

Follow Us