AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Floating Bridge: জোয়ারে সমুদ্রের রুদ্র রূপ, উড়ে গেল ব্রিজ, ঢেউয়ে ভেসে গেল ১৩ জন

Varkala: সমুদ্র সৈকতে তৈরি ফ্লোটিং ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন পর্যটকরা। হঠাৎই একটি বড় ঢেউ আছড়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় ব্রিজটি। ছিটকে পড়ে যান ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা সমস্ত পর্যটকরা। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

Floating Bridge: জোয়ারে সমুদ্রের রুদ্র রূপ, উড়ে গেল ব্রিজ, ঢেউয়ে ভেসে গেল ১৩ জন
সমুদ্র সৈকতে ভয়ঙ্কর বিপদ।Image Credit: PTI
| Updated on: Mar 10, 2024 | 10:12 AM
Share

তিরুবনন্তপুরম: পর্যটকদের মূল আকর্ষণই ফ্লোটিং ব্রিজ। প্রতিদিনের মতোই ভিড় জমিয়েছিল পর্যটকরা। কিন্তু বড় ঢেউ আছড়ে পড়তেই তালগোল পাকিয়ে গেল সব। ঢেউয়ের ধাক্কায় উল্টে গেল ফ্লোটিং ব্রিজ। দুর্ঘটনায় আহত হয়েছেন ২ শিশু সহ ১৩ জন। ঘটনাটি ঘটেছে ভারকালা সমুদ্র সৈকতে।

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কেরলের ভারকালা সমুদ্র সৈকতে তৈরি ফ্লোটিং ব্রিজের উপরে দাঁড়িয়েছিলেন পর্যটকরা। হঠাৎই একটি বড় ঢেউ আছড়ে পড়ে। ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় ব্রিজটি। ছিটকে পড়ে যান ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা সমস্ত পর্যটকরা। দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২টি শিশুও রয়েছে। ঢেউয়ের ধাক্কায় ব্রিজের হ্যান্ডরেলও ভেঙে গিয়েছে।

আহতদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করে কাছের মিশন হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কারোর অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে। তবে ১৪ বছরের এক কিশোরীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, জোয়ার আসার সতর্কতা আগেই জারি করা হয়েছিল। সাধারণত এই সময় ফ্লোটিং ব্রিজটি বন্ধই রাখা হয়। কিন্তু শনিবার কীভাবে ব্রিজটি খোলা ছিল এবং তাতে কীভাবে পর্যটকরা গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পর্যটকরা যেহেতু লাইফ জ্যাকেট পরেছিলেন, তাই তাদের দ্রুত পাড়ে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, নাহলে বড় কোনও বিপদ হতে পারত।

Follow Us
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
এইবার মমতার কোন দাবি খারিজ করল ২১ জুলাইয়ে নিহতদের পরিবার?
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ডাউন লাইনে ট্রেন আসছে কি না, দেখেনি গেটম্যান! বেঘোরে মৃত্যু
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…
ট্রেন বেরোনোর পর রেলগেট খুলল, অন্য দিক থেকে আর একটা ট্রেন আসতেই…