AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: পুরোদমে ‘অ্যাকশন মোডে’ সেনা, যৌথ অভিযানে নিকেশ ৩ জঙ্গি

Indian Army: গত ২৫ এপ্রিল দুইজন নির্মাণ শ্রমিককে অপহরণ করে উত্তর-পূর্বের এই জঙ্গিগোষ্ঠী। এরপর শুরু হয় বিভিন্ন জায়গায় তল্লাশি।

Indian Army: পুরোদমে 'অ্যাকশন মোডে' সেনা, যৌথ অভিযানে নিকেশ ৩ জঙ্গি
ভারতীয় সেনা বাহিনী। Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 28, 2025 | 7:44 AM
Share

ইটানগর: অ্যাকশন মোডে সেনা। রেয়াত করা হবে না কোনও জঙ্গিকে। জম্মু-কাশ্মীরের উত্তেজনার মাঝেই বড় অপারেশন অরুণাচল প্রদেশে। নিকেশ করা হল তিন নাগা জঙ্গিকে। রবিবার ভারতীয় সেনা বাহিনী ও অসম রাইফেলসের যৌথ অভিযানে এই জঙ্গিদের নিকেশ করা হয়।

সেনা সূত্রে খবর, তিন জন জঙ্গি ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএনএন (কেওয়াইএ) জঙ্গি গোষ্ঠীর। অরুণাচল প্রদেশের লংডিং জেলার প্যাংচাও-তে অভিযান চলে।

গত ২৫ এপ্রিল দুইজন নির্মাণ শ্রমিককে অপহরণ করে উত্তর-পূর্বের এই জঙ্গিগোষ্ঠী। এরপর শুরু হয় বিভিন্ন জায়গায় তল্লাশি। রবিবার সকাল থেকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে রীতিমতো গুলির লড়াই শুরু হয় অসম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর। গুলির লড়াইতে তিন জঙ্গিকে নিকেশ করা হয়।

জানা গিয়েছে, অপহৃত দুইজন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃত জঙ্গিদের কাছ থেকে চারটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়েছে।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা