AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu and Kashmir: ধিক্কার! কাশ্মীরে নিরপরাধ ফুচকাওয়ালা, কাঠমিস্ত্রিকে গুলি করে মারল জঙ্গিরা

Kashmir: নিহত এই ফুচকা বিক্রেতার নাম অরবিন্দ কুমার শাহ। অরবিন্দের বাড়ি বিহারে। শ্রীনগরে থাকতেন তিনি।

Jammu and Kashmir: ধিক্কার! কাশ্মীরে নিরপরাধ ফুচকাওয়ালা, কাঠমিস্ত্রিকে গুলি করে মারল জঙ্গিরা
নিরপরাধ সাধারণ মানুষকে মেরে ভয়ের বাতাবরণ তৈরি করাই সন্ত্রাসবাদের মূল লক্ষ্য।
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 8:57 PM
Share

শ্রীনগর: নিরপরাধ সাধারণ মানুষকে মেরে ভয়ের বাতাবরণ তৈরি করাই সন্ত্রাসবাদের মূল লক্ষ্য। সবসময় যে তাতে সাফল্য আসে তেমন নয়। তবে এও ঠিক, বহু সময় নিরপরাধ মানুষের প্রাণ যায় এই পৈশাচিক খেলায়। শনিবারই উপত্যকায় (Jammu Kashmir) দুই সাধারণ নাগরিকের প্রাণ নিল জঙ্গিরা। একজন ফুচকা বিক্রেতা, অপরজন কাঠের কাজ করতেন। এই নিয়ে গত দু’সপ্তাহে মোট ৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

নিহত এই ফুচকা বিক্রেতার নাম অরবিন্দ কুমার শাহ। অরবিন্দের বাড়ি বিহারে। শ্রীনগরে থাকতেন তিনি। ফুচকা বিক্রি করতেন। শনিবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে তাঁকে খুন করা হয়। অন্যদিকে সাগির আহমেদ নামে এক কাঠমিস্ত্রিকেও গুলি করে খুন করা হয়েছে বলে খবর। তাঁকে পুলওয়ামায় মারে জঙ্গিরা। সাগির আহমেদ উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু কাজের সূত্রে জম্মু কাশ্মীরে থাকতেন।

কাশ্মীর পুলিশ প্রথমে টুইটারে জানিয়েছিল, দুই সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। পরে জানায়, দু’জনই মারা গিয়েছেন। কাশ্মীর পুলিশের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘দু’জন নন-লোকাল লেবারকে গুলি করা হয়েছে। একজনের নাম সাগির আহমেদ। তিনি উত্তর প্রদেশের সাহারণপুরের বাসিন্দা। তাঁকে পুলওয়ামায় গুলি করা হয়। অন্যজনের নাম অরবিন্দ কুমার শাহ। বিহারের বাঁকার বাসিন্দা তিনি। তাঁর মৃত্যু হয়েছে শ্রীনগরে। এলাকা সিল করে দেওয়া হয়েছে। তল্লাশি অভিযান চলছে।’

এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। লিখেছেন, ‘একজন ফুচকা বিক্রেতাকে গুলি করে মারার তীব্র বিরোধিতা করছি। সাধারণ নিরপরাধ মানুষকে খুনের আরও একটি ঘটনা ঘটল। এই অরবিন্দ কুমাররা পেটের দায়ে শ্রীনগরে আসেন। তাঁদের যদি প্রাণ যায় তা অত্যন্ত অনুশোচনার, অনুতাপের বিষয়।’

আরও পড়ুন: Jammu and Kashmir: উত্তপ্ত উপত্যকা! ৪৮ ঘণ্টা পর পুঞ্চে উদ্ধার দুই সেনার দেহ, পুলওয়ামায় ফের জঙ্গি হামলা

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন