AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kashmir Election: উপত্যকায় চমক কেজরীবালের, খাতা খুলল আম আদমি পার্টি

Kashmir Election: জম্মু ও কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। শেষ পাওয়া খবরে অনুযায়ী, এনসি ও কংগ্রেসই জোট সরকার গঠন করতে চলেছে। ম্যাজিক ফিগার প্রায় শেষ হওয়ার পথে।

Kashmir Election: উপত্যকায় চমক কেজরীবালের, খাতা খুলল আম আদমি পার্টি
অরবিন্দ কেজরীবালImage Credit: PTI
| Updated on: Oct 08, 2024 | 4:42 PM
Share

কাশ্মীর: সদ্য জেল থেকে মুক্তি পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। হরিয়ানা ও কাশ্মীর দুই রাজ্যেই ভোটে লড়েছিল তাঁর দল আপ। আর সেই ভোটের ফলাফলে সাফল্যের মুখ দেখল আপ। হরিয়ানায় ব্যর্থ হলেও, জম্মু ও কাশ্মীরে কার্যত বড় চমক দিল আম আদমি পার্টি। কাশ্মীরে প্রথমবার বিধানসভা ভোটে লড়েই সাফল্য পেল আপ। খাতা খুলল কেজরীর দল।

ডোডা কেন্দ্রে জয়ী হলেন আপ প্রার্থী মেহরাজ মালিক। বিজেপি প্রার্থী গজয় সিং রানাকে হারিয়েছেন তিনি। বিজেপি প্রার্থীর তুলনায় তাঁর প্রাপ্ত ভোট ৪৫৩৮টি।

জম্মু ও কাশ্মীরে চলছে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। শেষ পাওয়া খবরে অনুযায়ী, এনসি ও কংগ্রেসই জোট সরকার গঠন করতে চলেছে। ম্যাজিক ফিগার প্রায় শেষ হওয়ার পথে। এরই মাঝে ডোডা কেন্দ্রে জয়ী হলেন আপ প্রার্থী মেহরাজ মালিক। তিনি পেয়েছেন মোট ২৩ হাজার ২২৮টি ভোট।

বিজেপির গজয় সিং রানা পেয়েছেন ১৮ হাজার ৬৯০টি ভোট। দিল্লির মন্ত্রী তথা আপ নেতা গোপাল রায় জানিয়েছেন, দলের জন্য অত্যন্ত আনন্দের খবর এটি। দিল্লির পর পাঞ্জাব, গোয়া ও গুজরাট, তারপর জম্মু ও কাশ্মীরেও মানুষের সমর্থন পেল আপ।

Follow Us
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মন্ত্রী হয়েই বড় বার্তা দিলীপের, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন?
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
মহুয়ার বিস্ফোরক অভিযোগ, বড় পদক্ষেপের পথে কাকলিরা
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত