AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NCPI: কথা শুনল না স্পিকারও, আরও চাপে পড়ে গেলেন কাকলি-সুদীপরা!

NCPI MPs Verdict: লোকসভার স্পিকার অফিস থেকে এনসিপিআই সাংসদদের ২২ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কাকলি-সুদীপরা নতুন করে আবেদন করে আরও একমাস সময় চায়। তবে সুপ্রিম কোর্টের শুনানির পরই স্পিকার অফিসের তৎপরতা শুরু।

NCPI: কথা শুনল না স্পিকারও, আরও চাপে পড়ে গেলেন কাকলি-সুদীপরা!
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 1:45 PM
Share

নয়া দিল্লি: কাকলি-সুদীপদের আর সময় নয়। ডেডলাইন দিয়ে দেওয়া হল এনসিপিআই-কে। আগামী ৮ অক্টোবরের মধ্যে এনসিপিআই-কে জবাব দেওয়ার চূড়ান্ত সময় দিল স্পিকার অফিস।

তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন বিদ্রোহী সাংসদ, যারা এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তারা এখনও বৈধতা পাননি। সংসদের খাতায় তারা এখনও তৃণমূল কংগ্রেসেরই সাংসদ। তাদের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকারের কাছে এই ২০ সাংসদের পদ খারিজের আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন। শীর্ষ আদালতে সেই মামলার শুনানি চলছে। গত বুধবার, ২৩ সেপ্টেম্বরই সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলে যে তৃণমূল থেকে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সদস্যপদ খারিজ নিয়ে যে আর্জি জানানো হয়েছে, তার যেন দ্রুত নিষ্পত্তি করা হোক। চার সপ্তাহের মধ্যে লোকসভার স্পিকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়। এনসিপিআই সাংসদদেরও তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়।

এদিকে, লোকসভার স্পিকার অফিস থেকে এনসিপিআই সাংসদদের ২২ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। কাকলি-সুদীপরা নতুন করে আবেদন করে আরও একমাস সময় চায়। তবে সুপ্রিম কোর্টের শুনানির পরই স্পিকার অফিসের তৎপরতা শুরু। আগামী দুই সপ্তাহ সময় দেওয়া হল এনসিপিআই সাংসদদের জবাব দেওয়ার জন্য। তার মধ্যেই এনসিপিআই সাংসদদের নিজেদের অবস্থান জানাতে হবে।  এই ২০ জন সাংসদের ভবিষ্যৎ কী হবে, তা ৮ অক্টোবরের পরই জানা যাবে।

Follow Us