AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah on Rahul Gandhi: ‘জানি আমার কথা শুনতে পাচ্ছেন না…’, ভিয়েতনাম সফরে থাকা রাহুলকে বড় বার্তা শাহের

সম্প্রতি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে উত্তাল হয় দিল্লি। পথে নেমে আন্দোলনে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। পরপর আন্দোলন কর্মসূচির পর চারদিনের ভিয়েতনাম সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। এরই মধ্যে রাহুলকে কটাক্ষ করে বার্তা দিলেন শাহ।

Amit Shah on Rahul Gandhi: 'জানি আমার কথা শুনতে পাচ্ছেন না...', ভিয়েতনাম সফরে থাকা রাহুলকে বড় বার্তা শাহের
Image Credit: PTI
| Updated on: Oct 22, 2026 | 7:45 PM
Share

নয়া দিল্লি: আন্দোলনের মাঝেই দেশ ছেড়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সাংসদ যখন চারদিনের ভিয়েতনাম সফরে ব্যস্ত, তখন তাঁকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী ৩০ বছরে কেন্দ্রে কংগ্রেসের ক্ষমতায় আসার কোনও সম্ভাবনা নেই, এমনই বার্তা দিলেন তিনি। বিদেশ সফর নিয়ে কটাক্ষ করে শাহ বলেন, “আমি এই দেশেই জন্মেছি, এই দেশেই আমার মৃত্যু হবে।”

সম্প্রতি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে উত্তাল হয় দিল্লি। পথে নেমে আন্দোলনে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। পরপর আন্দোলন কর্মসূচির পর চারদিনের ভিয়েতনাম সফরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। এরই মধ্যে রাহুলকে কটাক্ষ করে বার্তা দিলেন শাহ।

বৃহস্পতিবার যমুনায় ৮ হাজার কোটির একটি প্রকল্পের উদ্বোধনে গিয়ে রাহুলের উদ্দেশে অমিত শাহ বলেন, “আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি বিদেশে কোথাও বসে আছেন। কেন গিয়েছেন সেটাও বলেননি। সেটা অবশ্য আপনার ব্যক্তিগত জীবন। তবে দিল্লিতে ফিরেই আমার কথা শুনে নেবেন, আগামী ৩০ বছরে আপনারা ক্ষমতায় আসবেন না।”

কংগ্রেস যে একাধিক রাজ্যে দীর্ঘদিন ক্ষমতা পায়নি, সে কথাও এদিন মনে করিয়ে দেন শাহ। তিনি বলেন, “আপনারা বাংলায় ৫৪ বছর কোনও ভোটে জেতেননি। অরুণাচল প্রদেশে ১২ বছর ক্ষমতায় নেই।” বিরোধীদের ভোট চুরির অভিযোগ নিয়েও এদিন মুখ খোলেন তিনি। বলেন, “আমি যখন বলি যে বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে, ওরা (বিরোধীরা) মানুষকে বোঝায় যে ভোট চুরি হচ্ছে,নাহলে অমিত শাহ জানলেন কীভাবে?” বিদেশ সফর নিয়ে রাহুলকে কটাক্ষ করে শাহ বলেন, “আমাকে প্রত্যেক ৬ মাস অন্তর বিদেশ যেতে হয় না। আমি এখানেই জন্মেছি, এখানেই আছি, এখানেই আমার মৃত্যু হবে।”

Follow Us