AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money Recovery: শহরে আবার টাকার পাহাড়! সরকারি কর্মীর বাড়িতে মিলল ১০০ কোটির সম্পত্তি

Anti-Corruption Bureau: শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়।

Money Recovery: শহরে আবার টাকার পাহাড়! সরকারি কর্মীর বাড়িতে মিলল ১০০ কোটির সম্পত্তি
উদ্ধার হওয়া টাকা-গহনা ও দামি গ্যাজেট।Image Credit: Twitter
| Updated on: Jan 25, 2024 | 6:18 AM
Share

হায়দরাবাদ: বান্ডিল বান্ডিল টাকা। ব্রিফকেসে সাজানো নামী ব্রান্ডের দামি সমস্ত ঘড়ি, আইফোন, আইপ্যাড-কী নেই। সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ অ্যান্টি-কোরাপশন ব্যুরোর। দিনভর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি। জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথারিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথারিটির ডিরেক্টরও ছিলেন।

প্রাথমিক তদন্তের পর অ্যান্টি কোরাপশন ব্যুরোর দাবি, শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। আজও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে বলে জানা গিয়েছে। বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলাও দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, অ্যান্টি কোরাপশন ব্যুরোর তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ ৪০ লক্ষ টাকা রয়েছে, পাওয়া গিয়েছে ২ কেজি সোনার গহনা। ৬০টি দামী বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে। এছাড়া বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে।

Follow Us