AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid-Day Meal: পাতে পেড়ে গরম গরম ভাত খাচ্ছিল পড়ুয়ারা, কিছুক্ষণেই যা হল, এলাকা জুড়ে শুধু কান্নার রোল…

Student Fell Sick: মাগানুর মণ্ডল সেন্টারে জেলা পরিষদ স্কুলেই মি ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ৫০ পড়ুয়া। এর মধ্যে ৮ জন পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক।  বর্তমানে তাদের মাকটাল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Mid-Day Meal: পাতে পেড়ে গরম গরম ভাত খাচ্ছিল পড়ুয়ারা, কিছুক্ষণেই যা হল, এলাকা জুড়ে শুধু কান্নার রোল...
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 21, 2024 | 8:25 AM
Share

হায়দরাবাদ: অনেকদিন বাদে মিড ডে মিলে ভাল খাবার মিলবে। সকাল থেকেই অধীর আগ্রহে বসেছিল পড়ুয়ারা। ক্লাসে যেন মনই বসছিল তাদের। দুপুরে পাতে গরম গরম খাবার পড়তেই পেট ভরে খেয়েছিল সবাই। কিন্তু কিছুক্ষণ পরই যে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, তা দূর-দূরান্তেও কল্পনায় আসেনি কারোর। ঘণ্টাখানেকের মধ্যেই হাসপাতালে ভর্তি করাতে হল কমপক্ষে ৫০ পড়ুয়াকে। ৮ পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক।

জানা গিয়েছে, জেলা পরিষদ হাইস্কুলে মিড ডে মিল খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়ে বহু পড়ুয়া। বমি, পেট ব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই, তড়িঘড়ি পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নারায়ণপেট জেলায়। সেখানে মাগানুর মণ্ডল সেন্টারে জেলা পরিষদ স্কুলেই মি ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ৫০ পড়ুয়া। এর মধ্যে ৮ জন পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক।  বর্তমানে তাদের মাকটাল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পরই পড়ুয়ারা অসুস্থ বোধ করে। কয়েকজনের বমি শুরু হয়। এরপর একাধিক পড়ুয়া অজ্ঞান হয়ে যায়। কিছু পড়ুয়ার অভিযোগ, মিড ডে মিলের ভাত কাঁচা ছিল। খাবারের গুণমান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিষয়টি জানতে পেরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি খোঁজ নেন। পড়ুয়াদের চিকিৎসার যাতে যথাযথ ব্যবস্থা করা হয়, তার নির্দেশও দেন। জেলাশাসককে বিষয়টির তদন্ত করে মুখ্যমন্ত্রীর অফিসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য