AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Bangladesh: শেখ হাসিনাকে দ্রুত প্রত্যার্পণ করা হোক বাংলাদেশে, ভারতকে আবেদন তারেক রহমানের

Tarique Rahman on Seikh Hasina: বৈঠকের পর দিনেশ ত্রিবেদী জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ঢাকা ও নয়া দিল্লি একসঙ্গে কাজ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একই সময় বাংলাদেশে সফর শুরু করেছেন ভারতের RAW প্রধান পরাগ জৈনের নেতৃত্বে গোয়েন্দা এবং নিরাপত্তা সম্পর্কিত উচ্চ পর্যায়ের আধিকারিকদের প্রতিনিধি দল।

India-Bangladesh: শেখ হাসিনাকে দ্রুত প্রত্যার্পণ করা হোক বাংলাদেশে, ভারতকে আবেদন তারেক রহমানের
তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 9:37 AM
Share

ঢাকা: দ্রুত ফেরানো হোক শেখ হাসিনাকে (Seikh Hasina)। ভারতের কাছে আবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের (Tarique Rahman)। সোমবার তারেকের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। জানা গিয়েছে, ওই বৈঠকেই হাসিনার প্রত্যর্পণের দাবি করেছেন তারেক রহমান। এদিকে, দিন কয়েক আগেই প্রকাশ্যে ভিডিয়ো বার্তায় হাসিনা জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরবেন। চলতি বছর ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তারেকের সঙ্গে হাসিনার বৈঠক

চলতি বছরে কয়েক মাস পরে ভারতে ব্রিকস সম্মেলন আয়োজিত হতে চলেছে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নয়া দিল্লির তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই আবেদন নিয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রীর দফতরে গিয়েছিলেন ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ওই বৈঠকেই তারেক রহমান আবেদন করেন, দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ করানো হোক শেখ হাসিনাকে। পাশাপাশি বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী দফতর থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানো জানানো হয়েছে, ভারতের কাছে ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও আবেদন করা হয়েছে।

কী জানিয়েছেন দিনেশ ত্রিবেদী?

বৈঠকের পর দিনেশ ত্রিবেদী জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে ঢাকা ও নয়া দিল্লি একসঙ্গে কাজ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একই সময় বাংলাদেশে সফর শুরু করেছেন ভারতের RAW প্রধান পরাগ জৈনের নেতৃত্বে গোয়েন্দা এবং নিরাপত্তা সম্পর্কিত উচ্চ পর্যায়ের আধিকারিকদের প্রতিনিধি দল। বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাংলাদেশের ভূ-খণ্ডকে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা ঘাঁটি গাড়তে চাইছে। উত্তর-পূর্ব ভারতকে টার্গেট করা হচ্ছে। এই সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করতে চাইছেন তাঁরা।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্র-গণ অভ্যুত্থানের মুখে, ২০২৪ সালের ৫ অগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে এসে আশ্রয় নেয়। এরপর দুই বছর কেটে গেলেও, এখনও ভারতেই রয়েছেন শেখ হাসিনা। এর মাঝে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল গণহত্যার দায়ে হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করেছে। তারপর থেকেই হাসিনাকে বারবার প্রত্যর্পণের দাবি করে এসেছিল তৎকালীন ইউনূসের অন্তর্বতীকালীন সরকার। পরে বাংলাদেশে সরকার বদল হয়। ক্ষমতায় আসে বিএনপি। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হাসিনাকে প্রত্যর্পণের দাবি করলেন তারেক রহমান।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?