AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BAT-BMS App: BAT-BMS দিয়ে মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হচ্ছে চলন্ত ই-রিক্সা! চিনা অ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

BAT-BMS App Explained: ভাইরাল পোস্টগুলিতে দাবি করা হচ্ছে, ভারতের কিছু কম দামের ই-রিকশায় এমন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, যেগুলিতে ব্লু-টুথ এনেবেলড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (Bluetooth-enabled Battery Management System) বা বিএমস (BMS) রয়েছে। এগুলির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল।

BAT-BMS App: BAT-BMS দিয়ে মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া হচ্ছে চলন্ত ই-রিক্সা! চিনা অ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
ব্যাট বিএমএস অ্যাপ দিয় বন্ধ হচ্ছে ই-রিক্সা।Image Credit: PTI & ChatGPT
| Updated on: Jul 04, 2026 | 7:05 AM
Share

নয়া দিল্লি: রাস্তায় চলতে চলতে আচমকাই থেমে যাচ্ছে ই-রিক্সা (E-Rickshaw)। একশোবার স্টার্ট সুইচ চাপলেও, তা আর কিছুতেই অন হচ্ছে না। বাধ্য হয়ে যাত্রীদের নামিয়ে দিতে হচ্ছে। মিলছে না ভাড়া। ই-রিক্সা সারানোর জন্য মেকানিকের খরচ তো আলাদা। এই ভোগান্তির মুখে পড়েছেন বহু ই-রিক্সা চালকই। তবে এটা কোনও যান্ত্রিক ত্রুটি বা সমস্যা নয়, এর পিছনে রয়েছে একটি অ্যাপ, যার মাধ্যমে এক ক্লিকেই চলন্ত ই-রিক্সা থামিয়ে দেওয়া সম্ভব। এর জন্য রিক্সাতেও চড়তে হবে না। আশেপাশে দাঁড়িয়ে থাকা বা চলন্ত ই-রিক্সাও থামিয়ে দেওয়া সম্ভব। এই ভয়ঙ্কর অ্যাপ নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ব্যাট বিএমএস (BAT-BMS) নামক একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে চলন্ত ই-রিক্সা থামিয়ে দেওয়া সম্ভব। এই ভিডিয়ো দেখে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই আবহে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত। নিরাপত্তার স্বার্থে গুগল প্লে স্টোর থেকে ব্যাট-বিএমএস (BAT-BMS) অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। অ্যাপেল অ্যাপ স্টোরেও থাকবে না এই অ্যাপ। ই-রিক্সা চালকদের জন্যই এই সিদ্ধান্ত।

কেন বিতর্ক এই অ্যাপ নিয়ে?

এটি আসলে একটি চিনা অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে ব্লুটুথ সংযোগের মাধ্যমেই আশেপাশের ই-রিক্সা অফ করে দেওয়া বা লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। মূলত এটি ই-রিক্সার লিথিয়াম আয়ন ব্যাটারিকে শাট অফ করে দেয়। একবার এই ‘BAT-BMS’ অ্য়াপ দিয়ে ই-রিক্সা লক করে দিলে, তা আর কিছুতেই অন করা যায় না। একমাত্র অ্যাপের মাধ্যমেই ফের গাড়ির ব্যাটারি স্টার্ট করা সম্ভব।

BAT-BMS অ্যাপ কী?

BAT-BMS একটি ব্যাটারি ম্যানেজমেন্ট অ্যাপ, যা চিনের শেনজ়েন গ্রিনার্জি টেকনোলজি (Shenzhen Grenergy Technology) সংস্থা তৈরি করেছে। ব্লুটুথ-সমর্থিত লিথিয়াম ব্যাটারির বিভিন্ন তথ্য পর্যবেক্ষণের জন্য এই অ্যাপ ব্যবহার করা হয়।

এর মাধ্যমে ব্যাটারির চার্জ, ভোল্টেজ, কারেন্ট, তাপমাত্রা, ব্যাটারির স্বাস্থ্য (Battery Health) এবং চার্জিং সাইকেলের মতো তথ্য দেখা যায়। পাশাপাশি, নির্দিষ্ট ধরনের ব্যাটারিতে চার্জিং ও ডিসচার্জিং নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে। বর্তমানে অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোরে দেখা যাচ্ছে না, তবে গুগল প্লে স্টোরে (Google Play Store)- এখনও দেখা যাচ্ছে। এই অ্যাপ-ই সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ঠিক কী হচ্ছে?

ভাইরাল পোস্টগুলিতে দাবি করা হচ্ছে, ভারতের কিছু কম দামের ই-রিকশায় এমন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়, যেগুলিতে ব্লু-টুথ এনেবেলড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (Bluetooth-enabled Battery Management System) বা বিএমস (BMS) রয়েছে। এগুলির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল।

যদি কোনও ব্যাটারির ব্লুটুথ সংযোগ বা কানেকশন যথাযথভাবে সুরক্ষিত না থাকে, সেগুলি পাসওয়ার্ড প্রোটেকডটেড না হয়, তাহলে যে কেউ অ্যাপের মাধ্যমে সেই ব্যাটারির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং ব্যাটারির ডিসচার্জ ফাংশন বন্ধ করে দিতে পারে। এর ফলে মোটরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ই-রিক্সা হঠাৎ থেমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সমস্যা অ্যাপে নয়, বরং অসুরক্ষিত ব্যাটারি সিস্টেমে। এই অ্যাপে থাকা ডিসচার্জ  সুইচ (Discharge Switch) বা কিল সুইচ(Kill Switch) নিয়েই যত বিপত্তি। এই সুইচে ক্লিক করলেই থমকে যাচ্ছে ই-রিক্সা।

সব ইলেকট্রিক গাড়িই কি এই অ্যাপে বন্ধ করা সম্ভব?

সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, BAT-BMS অ্যাপ দিয়ে যে কোনও ইলেকট্রিক গাড়ি বন্ধ করে দেওয়া যায়। তবে তা সঠিক নয়। এই অ্যাপ শুধুমাত্র সেই সব ব্যাটারির সঙ্গে কাজ করতে পারে, যেগুলিতে ব্লু-টুথ এনেবেলড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস (BMS) রয়েছে এবং যা ব্যাট-বিএমএস (BAT-BMS) প্ল্যাটফর্মের সঙ্গে লিঙ্ক হয়।

বহু ই-রিকসায় এখনও লেড-অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়, যেখানে ব্লুটুথ সংযোগের সুবিধাই নেই। ফলে সেই ধরনের গাড়িতে এই অ্যাপ কোনওভাবেই কাজ করবে না।

Follow Us