AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, EGY vs AUS: দুর্দান্ত লড়াই, টাইব্রেকারে অজিদের বধ করে বিশ্বকাপের শেষ ১৬য় মিশর!

Egypt vs Australia: এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ১৬তে উঠে গেল মিশর। আফ্রিকান দলের নিরিখে মরক্কোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬তে সুযোগ পেল মিশর। এই জয়ের ফলে তারা খেলবে ৭ জুলাই মঙ্গলবার, রাত সাড়ে ৯টা থেকে। তাদের প্রতিপক্ষ হবে আজকের আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের বিজয়ী দল।

FIFA World Cup 2026, EGY vs AUS: দুর্দান্ত লড়াই, টাইব্রেকারে অজিদের বধ করে বিশ্বকাপের শেষ ১৬য় মিশর!
মো সালাহImage Credit: X
| Edited By: | Updated on: Jul 04, 2026 | 4:08 AM
Share

ডালাস : একেই বলে ভাগ্য। ১২০ মিনিট অবধি খেলা ১-১, তারপর টাইব্রেকার। সেখানেই হার অস্ট্রেলিয়ার (Australia)। বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ ৩২এ দুরন্ত পারফরম্যান্স করে শেষ ১৬তে উঠে গেল মিশর (Egypt)। হ্যানির আত্মঘাতী গোলও বাঁচাতে পারল না অস্ট্রেলিয়াকে। ৯২ বছরের ইতিহাস পরিবর্তন করলেন মো সালাহরা (Mo Salah)। অতীতে প্রত্যেকবারই গ্ৰুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে মিশরকে। তবে আজ জিতে বিশ্বকাপের শেষ ১৬তে পৌঁছে গেল পিরামিডের দেশ।

শুরু থেকেই লড়াই করছিল মিশর। ১৩ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি কিক থেকে মিশরকে এগিয়ে দেন ইমাম আশহুর। ফ্রি কিকে মো সালাহ পাস দেন আশহুরকে। প্রথম সুযোগ ব্যর্থ হয়। দ্বিতীয় সুযোগে হেডে গোল করে মিশরকে ১-০ এগিয়ে দেন তিনি। প্রথমার্ধ মিশর ১-০ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়ে যায় অস্ট্রেলিয়া। ফ্রি কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মিশরের ডিফেন্ডার মহম্মদ হানি। ম্যাচে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। এর ফলে চলতি বিশ্বকাপে ১৩ খানা আত্মঘাতী গোল হয়ে গেল, যা পিছনে ফেলে দিল ২০১৮ সালে হওয়া ১২টি আত্মঘাতী গোলের রেকর্ডকে। একই সঙ্গে এক বিশ্বকাপে দুটি আত্মঘাতী গোল করে রেকর্ড বুকে নাম তুললেন হানি নিজেও।

এরপর থেকেই দুই দল ক্রমাগত চেষ্টা করতে থাকে কিন্তু গোলের মুখ খোলেনি। নির্ধারিত ৯০ মিনিটেও স্কোর থাকে ১-১। একই স্কোর বজায় থাকে অতিরিক্ত ৩০ মিনিটেও। ফলে টাইব্রেকারে যায় ম্যাচের ভাগ্য। সেখানে অস্ট্রেলিয়ার প্রথম শট উড়িয়ে দেন হ্যারি সুতার। মিশরের সাবের গোল করে ১-০ এগিয়ে যান। দ্বিতীয় শটে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। পরের শটে আবার গোল করে ২-১ এগিয়ে যায় মিশর। ২-২ করে অস্ট্রেলিয়া। তৃতীয় শটে মো সালাহ গোল করে দলকে এগিয়ে দেন ৩-২ ফলে। চতুর্থ শট মিস করেন লুকাস হ্যারিংটন। চতুর্থ শট ঠান্ডা মাথায় গোল করে মিশরকে ৪-২ এগিয়ে জিতিয়ে দেন আব্দেলমাগিদ। যদিও অস্ট্রেলিয়া কেন যে শেষ মুহূর্তে টাইব্রেকারের জন্য গোলকিপার পরিবর্তন করল, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি।

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ১৬তে উঠে গেল মিশর। আফ্রিকান দলের নিরিখে মরক্কোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬তে সুযোগ পেল মিশর। এই জয়ের ফলে তারা খেলবে ৭ জুলাই মঙ্গলবার, রাত সাড়ে ৯টা থেকে। তাদের প্রতিপক্ষ হবে আজকের আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের বিজয়ী দল। মেসি নাকি ভোজিনহা – কে হবেন সালাহদের প্রতিপক্ষ, সেই দিকেই নজর থাকবে ফুটবলবিশ্বের।

Follow Us