AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একফালি বারান্দাতেই চলছিল ‘বিরাট শিল্প’, লাখ লাখ টাকা পকেটে ঢুকত, তার আগেই…

Marijuana: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সদের নজরে পড়ে যেতেই সর্বনাশ হয়ে গেল। পরদিনই বাড়িতে হাজির পুলিশ। হাতকড়া পরিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল দম্পতিকে। কী এমন করেছিলেন তাঁরা?

একফালি বারান্দাতেই চলছিল 'বিরাট শিল্প', লাখ লাখ টাকা পকেটে ঢুকত, তার আগেই...
প্রতীকী চিত্র।Image Credit: Meta AI
| Updated on: Nov 10, 2024 | 1:09 PM
Share

বেঙ্গালুরু: বাড়িতেই শিল্প। এক ফালি বারান্দাতেই ফলছিল লাখ টাকার জিনিস। কিন্তু এমনই কপাল! সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সদের নজরে পড়ে যেতেই সর্বনাশ হয়ে গেল। পরদিনই বাড়িতে হাজির পুলিশ। হাতকড়া পরিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল দম্পতিকে। কী এমন করেছিলেন তাঁরা?

বাড়ির বারান্দাতেই বসিয়েছিলেন হরেক রকমের গাছ। ফুল, ফলের গাছের মাঝেই লুকানো ছিল আসল গাছ। যেখান থেকে লাখ লাখ টাকা কামানোর স্বপ্ন দেখেছিলেন ওই দম্পতি। তা হল গাঁজা গাছ। তাও আবার একটা নয়, বারান্দায় টব ভর্তি করে রেখেছিলেন গাঁজা গাছে।

বেঙ্গালুরুর এমএসআর নগরে থাকতেন ওই দম্পতি। তবে তাঁরা আদতে সিকিমের বাসিন্দা। বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে তাদের ফাস্ট ফুড জয়েন্ট ছিল। বাড়ির বারান্দায় বিভিন্ন গাছের মাঝেই তারা দুটি গাঁজা গাছ লাগিয়েছিলেন। দম্পতির প্ল্যানিং ছিল, গাছ গজিয়ে গাঁজা বিক্রি করবেন।

সমস্যা হয় যুবতীর সোশ্যাল মিডিয়া পোস্টে। বারান্দায় গাছের ছবি পোস্ট করেছিলেন যুবতী। তাঁর ফলোয়ার্সদের মধ্যে একজনের নজরে আসে যে বিভিন্ন গাছের মধ্যে গাঁজা গাছও রয়েছে। এরপরই পুলিশের নজরে আনা হয় বিষয়টি।

পরেরদিনই পুলিশ গিয়ে ওই দম্পতির বাড়িতে হাজির হয়। যুবতী তড়িঘড়ি বারান্দা থেকে গাছটি সরিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন। কিন্তু পুলিশ তা ধরে ফেলে। ওই দম্পতির কাছ থেকে ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক করে থানায় নিয়ে গেলেও, পরে জামিন পেয়ে যান ওই দম্পতি।

Follow Us