AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Universal Pension Scheme: বিরাট খুশির খবর, মোদী সরকারের বড় সিদ্ধান্তে এবার টাকা পাবে দেশের সবাই

Modi Government: বর্তমানে অসংগঠিত ক্ষেত্রের কর্মী, যেমন ঠিকা শ্রমিক, নির্মাণকর্মী, পরিচারকের মতো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি সেভিং স্কিমের সুবিধা পান না। এবার তাদেরও পেনশনের সুবিধা দেওয়া হবে। 

Universal Pension Scheme: বিরাট খুশির খবর, মোদী সরকারের বড় সিদ্ধান্তে এবার টাকা পাবে দেশের সবাই
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Feb 26, 2025 | 3:43 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রের বড় পদক্ষেপ। সকলের জন্য আসছে এক পেনশন স্কিম। সরকারি, বেসরকারি সংস্থার কর্মী থেকে ঠিকা শ্রমিক, বাড়ির পরিচারক, গিগ ওয়ার্কার (অনলাইন ভিত্তিক দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়া কর্মী) – সকলকে এই পেনশন স্কিমের অধীনে আনা হবে। এমনটাই শ্রম মন্ত্রক সূত্রে খবর।

বর্তমানে অসংগঠিত ক্ষেত্রের কর্মী, যেমন ঠিকা শ্রমিক, নির্মাণকর্মী, পরিচারকের মতো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি সেভিং স্কিমের সুবিধা পান না। এবার তাদেরও পেনশনের সুবিধা দেওয়া হবে।  সরকারি সূত্রে খবর, সকল বেতনভুক ও স্বনির্ভর ব্যক্তিরা পেনশন স্কিমের সুবিধা পাবেন।

তবে পুরনো পেনশন স্কিমের সঙ্গে নতুন পেনশন স্কিমের একটা বড় পার্থক্য থাকবে। পুরনো স্কিমে যেখানে ইপিএফও-তে কর্মী ও সংস্থা-উভয়ই টাকা দিত, সেখানে নতুন স্কিমে সরকার নিজে থেকে কোনও অর্থ বিনিয়োগ করবে না।

সূত্রের খবর, নতুন পেনশন স্কিম চালু হলেও, পুরনো পেনশন স্কিম বা ন্যাশনাল পেনশন স্কিম বন্ধ হয়ে যাবে না।

প্রসঙ্গত, অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা সরকারি পেনশন স্কিমের সুবিধা না পেলেও, সরকারের তরফে অটল পেনশন যোজনার মতো একাধিক স্কিম রয়েছে, যেখানে মাসিক ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পেনশন পাওয়া যায়। প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন যোজনাতেও শ্রমিকদের পেনশনের সুবিধা দেওয়া হয়।

Follow Us