AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MP Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ল্যান ভেস্তে দিল প্লেন! খেতে হবে শোকজ

One Nation One Election Bill: যত সংখ্যক ভোট পাওয়ার কথা ছিল, তার তুলনায় কম ভোট পড়েছে বিলের সমর্থনে। মঙ্গলবার বিজেপির যে ২০ জন সাংসদ অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তিনি হুইপ অমান্য করলেন?

BJP MP Abhijit Gangopadhyay:  অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্ল্যান ভেস্তে দিল প্লেন! খেতে হবে শোকজ
অভিজিৎ গঙ্গোপাধ্যায়।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 18, 2024 | 2:02 PM
Share

নয়া দিল্লি: এক দেশ, এক নির্বাচন বিল পাশ করাতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। সংসদে ভোটাভুটিতে যত সংখ্যক ভোট পাওয়ার কথা ছিল, তার তুলনায় কম ভোট পড়েছে বিলের সমর্থনে। বিরোধীরাও সুযোগ ছাড়েনি খোঁচা দিতে। মঙ্গলবার বিজেপির যে ২০ জন সাংসদ অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তিনি হুইপ অমান্য করলেন?

এক দেশ, নির্বাচন বিল পেশের সময় কেন হাজির ছিলেন না কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এর জন্য তিনি দুষেছেন বিমানকে। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি যে ফ্লাইটে আসছিলেন, তা ৪৫ মিনিট দেরি করে। সেই কারণেই তিনি লোকসভায় সঠিক সময়ে হাজির হতে পারেননি।

ভবিষ্যতে এই বিষয়ে কোনও শোকজ নোটিস পেলে, তিনি তার জবাবও দেবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, এক দেশ, এক নির্বাচন বিল পেশ করার জন্য সাংসদদের ফুল অ্যাটেনডেন্স দিতে বলা হয়েছিল। বিজেপির তরফে হুইপও জারি করে। তারপরও দেখা যায়, বিল পেশের সমর্থনে যেখানে ২৬৯ জনের ভোট পড়েছে, সেখানে বিরুদ্ধে ভোট পড়েছে ১৮৯। দুই তৃতীয়াংশ ম্যাজিক নম্বর পাওয়ার জন্য প্রয়োজন ছিল ২৭২ ভোটের। তা থেকে কম ভোট পেতেই এনডিএ সরকার খোঁজ শুরু করে। জানা যায়, মোট ২৪ জন সাংসদ অনুপস্থিত ছিলেন গতকালের লোকসভা অধিবেশনে, যার মধ্যে ২০ জনই বিজেপির।

সূত্রের খবর, বিজেপি অনুপস্থিত সাংসদদের নোটিস পাঠাতে চলেছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা