AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP on Rahul Gandhi: ফ্রান্সের সংগঠনের সঙ্গে রাহুল গান্ধীর যোগ! বড় অভিযোগ তুলল বিজেপি

কংগ্রেসের একটি বৈঠকের পোস্ট দেখিয়ে বিজেপি ওই সংগঠনগুলির যুক্ত থাকার দাবি তুলেছেন। সেখানে কী আলোচনা হয়েছিল, তা নিয়ে কংগ্রেসের জবাব চেয়েছে বিজেপি শিবির। প্রশ্ন উঠেছে, কংগ্রেসের সঙ্গে ওই সংগঠনের কি কোনও চুক্তি হয়েছিল? শুধু তাই নয়, শিব সেনা (UBI) নেতা সঞ্জয় রাউত আলবানিয়ার প্রতিবাদের ছবি কেন পোস্ট করেছিলেন, সেই প্রশ্নও উঠেছে।

BJP on Rahul Gandhi: ফ্রান্সের সংগঠনের সঙ্গে রাহুল গান্ধীর যোগ! বড় অভিযোগ তুলল বিজেপি
রাহুল গান্ধী সম্পর্কে প্রশ্ন বিজেপিImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 22, 2026 | 6:33 PM
Share

নয়া দিল্লি: বিদেশি সংগঠনের সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) যোগ নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিসের মতো সংগঠনের সঙ্গে যোগ থাকার কথা বলেছেন তিনি। ভারতে অস্থিরতা তৈরি করে ও আন্দোলনে উস্কানি দিতে এই সংগঠনগুলির ভূমিকা আছে বলে দাবি করেছে বিজেপি।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীকে বারবার ‘রাহুল গদ্দার’ বলে দাবি করেছেন গৌরব ভাটিয়া। তিনি দাবি করেন, কংগ্রেস নেতৃত্ব যেভাবে ওই সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন, তাতে ওই সংগঠনগুলির কার্যকলাপ, টাকার জোগান ও ভারতের আন্দোলনের সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন উঠছে।

ফক্স নিউজ ডিজিটাল সম্প্রতি একটি রিপোর্টে উল্লেখ করেছে যে ১০১টি সংগঠনকে চিহ্নিত করা হয়েছে, যারা ৯টি দেশে বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত। বিজেপির মুখপাত্র সেই রিপোর্টের কথা উল্লেখ করে রাহুল গান্ধীর সঙ্গে যোগ থাকার অভিযোগ তোলেন।

ইন্ডিয়া অ্যালায়েন্স প্যারিস নামে একটি সংগঠনের কথা উল্লেখ করে গৌরব ভাটিয়া বলেন, ফ্রান্সের এই সংগঠনই প্রথম রাহুল গান্ধীর আটক হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টে করে। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে ওই সংগঠনের কী ভূমিকা, সেই প্রশ্ন তুলেছেন গৌরব ভাটিয়া। প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামে অপর একটি সংগঠনের কথাও উল্লেখ করেছেন তিনি। কংগ্রেসের সঙ্গে এদের কী যোগ, তার ব্যাখ্যা চেয়েছেন তিনি।

Follow Us