AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yamuna Boat Capsize: ঘুরতে গিয়ে বিপর্যয়, যমুনাতে ডুবে গেল নৌকা, মৃত কমপক্ষে ১০

Tourist Boat Tragedy Yamuna: অভিযোগ, নৌকায় সর্বাধিক ১৫ জন বহনের ক্ষমতা থাকলেও, জোর করে ৩০ জন পর্যটককে ওঠানো হয়েছিল। বোট চালক যখন দ্রুতগতিতে আসছিল, তখন বেশ কয়েকজন তাঁকে সতর্ক করে, কিন্তু সে শোনেনি। এরপরই ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় নৌকাটি।

Yamuna Boat Capsize: ঘুরতে গিয়ে বিপর্যয়, যমুনাতে ডুবে গেল নৌকা, মৃত কমপক্ষে ১০
যমুনায় ডুবে গেল নৌকা।Image Credit: X
| Updated on: Apr 11, 2026 | 7:43 AM
Share

লখনউ: যমুনাতে ভয়ঙ্কর বিপর্যয়। যাত্রী নিয়ে ডুবে গেল নৌকা। উত্তর প্রদেশের মথুরায় যমুনা নদীতে নৌকা বিহার করতে গিয়ে আচমকা এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতরা সকলেই পর্যটক ছিলেন। দুর্ঘটনার খবর শুনে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে। পঞ্জাব থেকে এক দল পর্যটক মথুরা-বৃন্দাবন ঘুরতে গিয়েছিলেন। তারাই নৌকাবিহার করতে ওঠেন কেশি ঘাট থেকে। তবে মাঝ নদীতে পন্টুন ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় নৌকা। তলিয়ে যান পর্যটকরা। প্রতক্ষদর্শীরা সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে নামেন। সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে। তবে সাতজন মহিলা ও তিনজন পুরুষ পর্যটককে বাঁচানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নদীতে পন্টুন ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে নৌকার। এরপরই উল্টে যায় নৌকাটি। কমপক্ষে ৩০ জন পর্যটক ছিলেন, এর মধ্যে ১৬-১৭ জনকে উদ্ধার করা গেলেও, ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও কয়েকজন নিখোঁজ।  অভিযোগ, নৌকায় সর্বাধিক ১৫ জন বহনের ক্ষমতা থাকলেও, জোর করে ৩০ জন পর্যটককে ওঠানো হয়েছিল। বোট চালক যখন দ্রুতগতিতে আসছিল, তখন বেশ কয়েকজন তাঁকে সতর্ক করে, কিন্তু সে শোনেনি। এরপরই ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় নৌকাটি। দুর্ঘটনার পর থেকেই পলাতক নৌকাচালক।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে লিখেছেন, “মথুরায় নৌকাডুবির ঘটনায় অত্যন্ত ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। স্থানীয় প্রশাসন সাহায্য করছে”। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শোক প্রকাশ করেছেন এবং মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Follow Us